জকসু নিবার্চন: আরও ৩ কেন্দ্রে শিবির এগিয়ে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনায় নাটকীয় মোড় দেখা দিয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেল রাতে ইংরেজি, মনোবিজ্ঞান ও রসায়ন বিভাগের ফলাফল ঘোষণা করা হলে তিনটি কেন্দ্রেই ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের বড় ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যায়। এতে নির্বাচনের সামগ্রিক চিত্র আরও চমকপ্রদ হয়ে উঠেছে।

ইংরেজি বিভাগের ঘোষিত ফলাফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) পেয়েছেন ১৯৮ ভোট, আর একেএম রাকিব (ছাত্রদল) পেয়েছেন ১২৩ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির) পেয়েছেন ১৯৪ ভোট এবং খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন ৪৫ ভোট। সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা (ছাত্রশিবির) পেয়েছেন ১৮৮ ভোট, বিপরীতে তানজিল (ছাত্রদল) পেয়েছেন ৮৫ ভোট।

মনোবিজ্ঞান বিভাগের ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) পেয়েছেন ১২৪ ভোট এবং একেএম রাকিব (ছাত্রদল) পেয়েছেন ৮৩ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির) পেয়েছেন ৮৬ ভোট, আর খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন ৩৩ ভোট। এজিএস পদে মাসুদ রানা (ছাত্রশিবির) পেয়েছেন ৮৯ ভোট এবং তানজিল (ছাত্রদল) পেয়েছেন ৮৮ ভোট।

রসায়ন বিভাগের ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) পেয়েছেন ২২৩ ভোট এবং একেএম রাকিব (ছাত্রদল) পেয়েছেন ১১৬ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির) পেয়েছেন ২২৭ ভোট, বিপরীতে খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন ৬২ ভোট। এজিএস পদে মাসুদ রানা (ছাত্রশিবির) পেয়েছেন ১৭০ ভোট এবং তানজিল (ছাত্রদল) পেয়েছেন ১৪৪ ভোট।

এই তিন কেন্দ্রের ফল ঘোষণার মধ্য দিয়ে জকসু নির্বাচনের ভোট গণনা আরও উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০