জকসু নির্বাচনে ব্যালট টোকেন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ ছাত্রদলের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যালট নম্বরের টোকেন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেল।
 
মঙ্গলবার (৬ জানুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব বলেন, 'নির্বাচনের সময় আমরা দেখেছি, কিছু প্রার্থী ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেছে। বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করি। তবে শুরুতে কমিশন বিষয়টি অস্বীকার করে।'
 
তিনি আরও বলেন, 'আমরা প্রমাণ উপস্থাপন করলে কমিশন সব প্যানেলের প্রতিনিধিদের টোকেন সঙ্গে বুথে প্রবেশের অনুমতি দেয়। কিন্তু আমাদের প্যানেলের কাউকে শুরুতে টোকেন নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। এতে আমরা বৈষম্যের শিকার হয়েছি।'
 
কোন প্যানেলের প্রার্থীরা টোকেন নিয়ে প্রবেশ করেছিলেন তা জানতে চাইলে একেএম রাকিব বলেন, 'শহীদ সাজিদ ভবন থেকে আমাদের এজেন্টরা এ তথ্য জানিয়েছেন। তবে কোন প্যানেল ছিল তা এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।'
 
সংবাদ সম্মেলনে প্যানেলটির অন্যান্য পদপ্রার্থীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮