কুবিতে ডিবেটিং সোসাইটির উদ্যোগে জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১

‘যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)-এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরবর্তীতে অনুষদের বিভিন্ন কক্ষে একাধিক রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুব। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল-এর প্রভোস্ট ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম, সংগঠনের সভাপতি সাদিয়া আফরিন, সাবেক সভাপতি ফারিদ মোস্তাকিমসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকরা।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দল অংশগ্রহণ করে, যা এ আয়োজনকে একটি বৃহৎ জাতীয় পরিসরে নিয়ে গেছে।

সংগঠনের সাবেক সভাপতি ফারিদ মোস্তাকিম বলেন, “প্রথমবারের মতো এবার সিওইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অনেকেই প্রথমবারের মতো কুমিল্লায় এসেছে। আমরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাই।” এছাড়াও তিনি সফলভাবে উক্ত প্রতিযোগিতা শেষ করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুব বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির এক যুগ পূর্ণ হয়েছে। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার। তার ধারাবাহিকতায় কুমিল্লা অঞ্চলের স্কুল-কলেজ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “গত ১১ তারিখে স্কুল-কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আজ বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক শুরু হয়েছে। আগামী ১৮ তারিখ দেশের সুনামধন্য বিতার্কিকদের বিচারকার্যের মাধ্যমে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত সকল বিতার্কিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি ডিবেটিং সোসাইটির বর্তমান সদস্য, সাবেক বিতার্কিক, মডারেটর ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।”

কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে পারব।”

উল্লেখ্য, আগামীকাল (১৮ এপ্রিল) ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০