ক্যান্সার কেয়ার রিসার্চ ট্রাস্টের উদ্যোগে ইবিতে এন্টি-ক্যানসার ফ্রুটস বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘এন্টিক্যানসার ফ্রুটস অ্যাওয়ারনেস, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফান্ডরেইজিং প্রোগ্রাম’।

সোমবার (২৭ এপ্রিল) ক্যান্সার কেয়ার রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)-এর ইবি স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে ক্যান্সার সচেতনতার লক্ষ্যে শুরু হয় এ আয়োজন। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে এই কার্যক্রম।

আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আমলকি, পেয়ারা, তরমুজ, কলা, লেবু, আনারস ও পেঁপেসহ বিভিন্ন ধরনের এন্টিক্যানসার ফল বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ক্যান্সার রোগীদের সহায়তায় ডোনেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া সচেতনতামূলক লিফলেট বিতরণ, রিবন বিতরণ ও মৌখিক ক্যাম্পেইনও পরিচালিত হচ্ছে। আয়োজনে ক্যান্সার-সংক্রান্ত ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প শেয়ারের একটি প্রতিযোগিতাও রাখা হয়েছে, যেখানে সেরা গল্পকারকে পুরস্কৃত করা হবে।

ক্যান্সার কেয়ার রিসার্চ ট্রাস্ট ইবি চ্যাপ্টারের সভাপতি মো. মেহেদী হাসান বলেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ২ কোটি মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং প্রায় ১ কোটি মানুষ মৃত্যুবরণ করছে। বাংলাদেশেও প্রতি বছর প্রায় দেড় লক্ষের বেশি নতুন রোগী শনাক্ত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রায় ৩০% থেকে ৫০% ক্যান্সার প্রতিরোধযোগ্য, বিশেষ করে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনধারার মাধ্যমে।'

তিনি আরও বলেন, 'ফল সরাসরি ক্যান্সার সারায় না, কিন্তু এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও ফাইবার আমাদের শরীরকে সুরক্ষা দেয়, কোষের ক্ষতি কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেজন্যই আমরা ক্যাম্পাসে এই আয়োজন করেছি।'

সংগঠন থেকে জানানো হয়, এই কার্যক্রম সফল হলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ডাইনিংয়ে মাসব্যাপী ফল রাখার উদ্যোগ নেওয়া হবে, যেখানে শিক্ষার্থীরা খাবার শেষে ফল গ্রহণ করতে এবং ইচ্ছে হলে ক্যান্সার রোগীদের জন্য ডোনেশন করতে পারবেন।

প্রসঙ্গত, এপ্রিল মাস বিশ্বব্যাপী ‘এসোফেজিয়াল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ’ হিসেবে পালিত হয়, যেখানে পুরো মাসজুড়ে খাদ্যনালির ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। সেই ধারাবাহিকতায় সংগঠনটি এ আয়োজনের উদ্যোগ নেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮