নোবিপ্রবিতে ‘মেহফিল-ই ইনকিলাব ও কাওয়ালী সন্ধ্যা’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন ‘মেহফিল-ই ইনকিলাব ও কাওয়ালী সন্ধ্যা’।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ফুনুন সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ এবং আধিপত্যবাদবিরোধী সংগ্রামে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে এ মেহফিলের আয়োজন করা হয়। একই সঙ্গে স্মরণ করা হয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহীদ আবরার ফাহাদ, জুলাই শহীদ মুগ্ধ, আবু সাঈদসহ সকল শহীদকে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে প্রতিবাদ, স্মরণ এবং গণসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণাও চালানো হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন আজাদী মঞ্চের কাওয়ালী পরিবেশনা। এ ছাড়া কান্ডারী শিল্পীগোষ্ঠী, নোবিপ্রবির ফুনুন সাংস্কৃতিক সংসদ এবং মোহনা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা কাওয়ালী ও ইসলামিক সংগীত পরিবেশন করেন। পরিবেশনাগুলোতে প্রতিবাদী চেতনা, মানবিক আবেদন ও আধ্যাত্মিকতার সমন্বয় ফুটে ওঠে।

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে নাতে রাসুল, কবিতা আবৃত্তি, কাওয়ালী, ইসলামিক সংগীত, দেশাত্মবোধক গান ও পল্লীগীতি পরিবেশিত হয়। দর্শকদের মধ্যে বিশেষ সাড়া জাগানো পরিবেশনার মধ্যে ছিল দিল্লিতে নিজাম উদ্দিন আওলিয়া এলো, এসো না আল্লাহর গান গাই, এই শিকল পরা ছল মোদের এই ছল, কারার ঐ লৌহ কপাট, চল চল চল, কাণ্ডারী হুঁশিয়ার, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, উষার দুয়ারে হানি আঘাত, শিরায় শিরায় আগুন জ্বালাও, মুক্তির মন্দির সোপানতলে, কুন ফায়া কুন, দামাদাম মাস্তে কালান্দার, মওলা মওলা মেরে মওলা, ভার দে ঝোলি মেরে সহ আরও বহু সংগীত।

কাওয়ালী পরিবেশনার একপর্যায়ে উপস্থিত দর্শক-শ্রোতারা আবেগাপ্লুত হয়ে ওঠেন। পরিবেশনা শেষে তাঁরা শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘বিচার, বিচার, বিচার চাই—হাদী হত্যার বিচার চাই’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠান সম্পর্কে অনুভূতি প্রকাশ করে ১৮তম ব্যাচের এমআইএস বিভাগের এক শিক্ষার্থী বলেন, 'এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদী চেতনা ও সাংস্কৃতিক বোধ জাগ্রত করে। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।'

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ থাকলে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক ও প্রতিবাদী আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অতিথি ও সংস্কৃতিপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। নানান সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

সদ্য সংবাদ/মেহরাজ হোসেন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি