রাজনীতি

দেড় মাসের শিশুসন্তানসহ গ্রেফতার যুব মহিলা লীগের নেত্রীর জামিন

দেড় মাসের শিশুসন্তানসহ গ্রেফতার যুব মহিলা লীগের নেত্রীর জামিন

দেড় মাসের শিশুসন্তানসহ গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগমকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাইদ এ আদেশ দেন। এদিন দুপুর ২টার দিকে শিল্পী বেগমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

২৫ জুলাই, ২০২৬
শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে গুপ্ত পরিচয়েই পরিচিত করানো হবে: নাছির

শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে গুপ্ত পরিচয়েই পরিচিত করানো হবে: নাছির

জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশের প্রতিটি ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-কে ‘গুপ্ত সংগঠন’ হিসেবে পরিচিত করা হবে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। পোস্টে নাছির উদ্দীন নাছির দাবি করেন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ-এ সংঘর্ষের ঘটনাকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, শিবির-সমর্থিত একটি পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর হামলা চালায় এবং একাধিক ছবিতে শিবিরের কর্মীদের অস্ত্র হাতে দেখা গেছে। তিনি অভিযোগ করেন, ঘটনাটির দায় ছাত্রদলের ওপর চাপিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
তরুণ নেতৃত্ব আসছে স্বেচ্ছাসেবক দলে, যেকোনো সময় ঘোষণা

তরুণ নেতৃত্ব আসছে স্বেচ্ছাসেবক দলে, যেকোনো সময় ঘোষণা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সংগঠনটির বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিএনপির জাতীয় কাউন্সিলের আগে সংগঠনটি পুরো কাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে। ইতোমধ্যে পদপ্রত্যাশীদের মধ্যে লবিং-তদবিরও শুরু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিএনপির নির্দেশে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করছে ছাত্রদল: শিবির সভাপতি

বিএনপির নির্দেশে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করছে ছাত্রদল: শিবির সভাপতি

রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা ও নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির নির্দেশে ছাত্রদল ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী

দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী

কারামুক্তির পর শিল্পী বেগম সাংবাদিকদের বলেন, 'আমাকে মব সৃষ্টি করে ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ আমাকে ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমি আওয়ামী লীগের রাজনীতি করি, তবে আমার কোনো পদ-পদবি নেই। আমাকে মুক্তি দেওয়ায় আদালত ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।'

২৫ জুলাই, ২০২৬
এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র

এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, 'বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভেতরে অসন্তোষ বাড়ছে, যা তাদের নতুন প্রজন্মের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। বিএনপির অনেক শীর্ষ নেতার সন্তানরা এনসিপির সঙ্গে যোগাযোগ করছেন এবং ভবিষ্যতে তাদের কেউ কেউ দলটিতে যোগ দিতে পারেন।' তিনি আরও বলেন, 'সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এটা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। অতীতে এমন প্রতারণা করে কেউ টিকতে পারেনি।'

২৫ জুলাই, ২০২৬
সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এর আগে, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস এবং জ্ঞান হারান। পরে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

২৫ জুলাই, ২০২৬
মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত করল নির্বাচন কমিশন

মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত করল নির্বাচন কমিশন

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ কোনো সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের পর তিন বছর অতিক্রান্ত না হলে কেউ সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও এই বিধান সমানভাবে প্রযোজ্য। উল্লেখ্য, মনিরা শারমিন রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেছেন মাত্র চার মাস আগে, ২০২৫ সালের ডিসেম্বরে। অথচ আইনি শর্ত অনুযায়ী এ সময়সীমা হতে হবে অন্তত ৩৬ মাস।

২৫ জুলাই, ২০২৬
এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

শপথ গ্রহণ শেষে নববির্বাচিত এমপি নিয়ম অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। কিন্তু ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। পরে বিলম্ব দেখিয়ে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করেনি। পরবর্তীতে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি।

২৫ জুলাই, ২০২৬
আগের চেয়ে অনেকটাই সুস্থ মির্জা আব্বাস

আগের চেয়ে অনেকটাই সুস্থ মির্জা আব্বাস

দলীয় সূত্র জানায়, ঈদুল আজহার আগে মির্জা আব্বাসকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের সদস্যরা আগ্রহ প্রকাশ করেছেন। তবে তার দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস।

২৫ জুলাই, ২০২৬
বিএনপির সঙ্গে চীনের দীর্ঘদিনের ঐতিহ্যগত সম্পর্ক: চীনের রাষ্ট্রদূত

বিএনপির সঙ্গে চীনের দীর্ঘদিনের ঐতিহ্যগত সম্পর্ক: চীনের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বিএনপির সঙ্গে চীনের দীর্ঘদিনের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। তিনি স্মরণ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সময়ে এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল। বুধবার (২৯ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ভবিষ্যৎ সহযোগিতা এবং বহুমাত্রিক উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

২৫ জুলাই, ২০২৬
প্রবাসী-অছাত্র- মাদক মামলার আসামি নিয়ে ৪৫৩ সদস্যের জামালপুর ছাত্রদলের কমিটি

প্রবাসী-অছাত্র- মাদক মামলার আসামি নিয়ে ৪৫৩ সদস্যের জামালপুর ছাত্রদলের কমিটি

এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও রয়েছে ১ জন সিনিয়র সহ-সভাপতি, ১ জন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ১ জন সাংগঠনিক সম্পাদক, ৩৩ জন সহ-সভাপতি, শতাধিক যুগ্ম সাধারণ সম্পাদক, ৮৬ জন সহ-সাধারণ সম্পাদক, অর্ধশতাধিক সহ-সাংগঠনিক সম্পাদক, ৩১ জন বিষয়ক সম্পাদক, ৩১ জন সহ-সম্পাদক এবং বিভিন্ন পদমর্যাদার সদস্য।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা