সোমবার (১১ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস এখন কিছু সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন। এতে তার শারীরিক অবস্থার উন্নতির ইঙ্গিত মিলছে বলে জানান তিনি।
দলীয় সূত্র জানায়, ঈদুল আজহার আগে মির্জা আব্বাসকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের সদস্যরা আগ্রহ প্রকাশ করেছেন। তবে তার দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।