রাজনীতি
কক্সবাজার থেকে প্রতিমাসে বস্তা ভরে ইয়াবা আনতেন ওবায়দুল কাদের: অলি আহমদ
অলি আহমদ দাবি করে বলেন, 'ওবায়দুল কাদের প্রতিমাসে দুয়েকবার কক্সবাজার সফরে গিয়ে আব্দুর রহমান বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতেন। সেসময় অনেকেই মনে করতেন মন্ত্রী খুবই পরিশ্রমী, কারণ তিনি বারবার কক্সবাজার সফরে যেতেন। কিন্তু তার কক্সবাজার সফরের মূল উদ্দেশ্যই ছিল মাদক সংগ্রহ।' তিনি প্রশ্ন করেন, 'মন্ত্রী যদি অন্য প্রয়োজনে সফর করতেন, তাহলে অন্যান্য অঞ্চল বাদ দিয়ে বারবার কক্সবাজারকেই বেছে নিতেন কেন?
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি
বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় দফার কর্মসূচি চলবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ এপ্রিল রাজধানীতে গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল সব বিভাগীয় শহরে এবং ২ মে দেশের প্রতিটি জেলা শহরে গণমিছিল করা হবে। একই সঙ্গে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারাদেশে ধারাবাহিকভাবে সেমিনার আয়োজন করা হবে।
চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে
সরকারকে নাজেহাল করতে বিরোধী দল চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁঞা। বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আব্দুল ওয়াদুদ ভুঁঞা বলেন, সংসদে বিরোধী দলের আচরণে মনে হচ্ছে তারা দেশে সুষ্ঠু রাজনৈতিক ধারা চলতে দিতে চায় না। তিনি অভিযোগ করেন, সংসদের ভেতরে ও বাইরে সরকারকে বিব্রত করতে পরিকল্পিতভাবে নানা কর্মকাণ্ড চালানো হচ্ছে।
ইউথ লিডারশিপ সামিটে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন মিরসরাইয়ের তরুণ অ্যাডভোকেট নাজমুল
চট্টগ্রামের আইনজীবী ও তরুণ সমাজকর্মী অ্যাডভোকেট নাজমুল হাসান অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইউথ লিডারশিপ সামিটে অংশ নিতে যাচ্ছেন। আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সংগঠন ইনুকা (INUKA) এবং আইইপি (IEP) যৌথভাবে এ আয়োজন করছে। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতৃত্ব, সমাজকর্মী ও উদীয়মান পেশাজীবীরা এতে অংশ নেবেন।
শাপলা হত্যাকাণ্ড নিয়ে বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি নাহিদ ইসলামের
২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ওই সময় হেফাজতের সঙ্গে বিএনপি থাকলেও প্রধান বিরোধী দল হিসেবে দলটির আরও সাহসী ও জোরালো ভূমিকা পালন করা উচিত ছিল। মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স–এ অনুষ্ঠিত ‘শাপলা গণহত্যা : বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্স।
‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী
মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হলে সেটির একটি ফটোকার্ড নিজের ফেসবুকে শেয়ার করেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের সাবেক প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।”
সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তাহের বলেন, রাজাকার ও আলবদরের প্রসঙ্গ এখন অপ্রাসঙ্গিক। তাঁর বক্তব্য অনুযায়ী, বর্তমান সংসদে উপস্থিত কেউই ওই পরিচয়ের সঙ্গে যুক্ত নন।
নির্বাচনে সাড়ে ৪ কোটি টাকা খরচ করেছে জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২২৫ প্রার্থীর নির্বাচনী ব্যয়সহ দলের সার্বিক খরচের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১২ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ হিসাব বিবরণী জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
পলকের ঘাড় ও কোমরের পাঁচটি হাড় সরে গেছে: আইনজীবী
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরের গুরুতর সমস্যার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তার আইনজীবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে ঘটে যাওয়া দুর্ঘটনায় তিনি আঘাতপ্রাপ্ত হন বলেও দাবি করা হয়েছে।
এমপিরা আশ্রয়-প্রশ্রয় দিলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান বলেছেন, সংসদ সদস্যরা (এমপি) আশ্রয়-প্রশ্রয় না দিলে দেশে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব। তাঁর ভাষায়, সংসদের ৩০০ সদস্য যদি চাঁদাবাজি বন্ধের বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেন, তাহলে কেউ আর এ ধরনের কর্মকাণ্ড করার সাহস পাবে না। তবে এমপিরাই যদি চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা দেন, তাহলে এটি বন্ধ করা অসম্ভব হয়ে পড়ে।
সাদিক কায়েমকে ডিএসসিসির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থিতার বিষয়টি প্রাথমিকভাবে চূড়ান্ত করা হলেও আগামী এক-দুই দিনের মধ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। তবে এ বিষয়ে সাদিক কায়েম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
সংবিধান সংস্কার ইস্যুতে সরকার যত দ্রুত বুঝবে, সংকট তত তাড়াতাড়ি কাটবে
সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দল যত তাড়াতাড়ি সংবিধান সংস্কার বিষয়ে বুঝবে, সংকট তত তাড়াতাড়ি কাটবে।’ তা না হলে আমাদের পথও খোলা, তাদের পথও খোলা। যদি না হয়, তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে—৭০ ভাগ মানুষ, আমরা তাদের সঙ্গে নিয়ে এই দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।