সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়ল জাতীয় ছাত্রশক্তি

স
সাভার (ঢাকা) প্রতিনিধি (সজিব দেওয়ান)
১৮ অক্টোবর, ২০২৬ ২০:৫৯:৩৯

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আশুলিয়ার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তাকর্মীদের সহযোগিতা করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাঁরা পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মেহেদী হাসান মুন্না, আশুলিয়া থানা শাখার আহ্বায়ক রবিউল ইসলাম জয়, সদস্যসচিব আসিফ হোসাইন এবং যুগ্ম আহ্বায়ক সিয়াম খানসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় বাংলাদেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ছাত্রশক্তি সব সময় মাঠে থাকবে।

তাঁদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (1)

মন্তব্য করুন

ম
মনিরুজ্জামান বেল্লাল ১৯ অক্টোবর, ২০২৬

এই জায়গায় সব ভুল নাম ব্যবহার করা হইছে

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির