যুবদল নেতা হত্যা মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৬, তিনটি অস্ত্র উদ্ধার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬ ০০:০০:২৮
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা তারেক হোসেন বাপ্পী হত্যার ঘটনায় ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশের ভাষ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত বাপ্পীর সঙ্গে মো. আরিফ হোসেন ও তাঁর সহযোগীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাঁদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত রাখতে বাপ্পী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সতর্ক করেছিলেন। তবে বিরোধের জেরে আরিফ ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে বাপ্পী ও শাওনের ওপর হামলা চালান। এতে বাপ্পীর মৃত্যু হয়।

এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় বাপ্পীর মা জমিলা খাতুন বাদী হয়ে শনিবার দিবাগত রাত ১২টার দিকে ১৮ জনকে আসামি করে মামলা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের প্রধান আসামি আরিফকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

এর আগে গত শুক্রবার রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগর মোড়ে আরিফ ও তাঁর সহযোগীদের গুলিতে নিহত হন যুবদল নেতা তারেক হোসেন বাপ্পী। এ ঘটনায় তাফসির আলম শাওন নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হন।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮