কুষ্টিয়ায় লালন আখড়াবাড়ি থেকে পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬ ১১:৪০:৪৭
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে ফকির লালন সাঁইয়ের স্মৃতিবিজড়িত আখড়াবাড়ির প্রধান ফটকের কাছে পেট্রোল বোমা ও বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনার পর আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে আখড়াবাড়ির ফটকসংলগ্ন একটি নারিকেল গাছের নিচে সাদা প্যাকেটে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয় এক বাউল। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন।

পরবর্তী সময়ে বোমা নিষ্ক্রিয় করার জন্য পুলিশের বিশেষায়িত এসআরইউ ইউনিটকে খবর দেওয়া হয়। ঢাকা থেকে আসা ওই ইউনিটের সদস্যরা সন্দেহজনক বস্তুগুলো নিষ্ক্রিয় করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর লালন আখড়াবাড়িতে আসা বাউল ও ভক্ত-অনুসারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। গুরুত্বপূর্ণ এই স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে নজরদারি বাড়ান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা এসব বস্তু সেখানে রেখেছে, তা শনাক্ত করতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮