সিরাজগঞ্জে ফ্ল্যাটের তালা ভেঙে ৬৪ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

ম
মোঃ আব্দুর রউফ (সিরাজগঞ্জ প্রতিনিধি)
২৫ অক্টোবর, ২০২৬ ১৮:৩৩:৩৬

সপরিবারে বেড়াতে যাওয়ার সুযোগে সিরাজগঞ্জ শহরের একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। এসএস রোডের একটি আবাসিক ভবনের ওই বাসা থেকে ২৫ ভরি স্বর্ণালংকার, রুপার গয়না, নগদ টাকা, দামি শাড়ি ও বিদেশি মুদ্রা নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি জেলা পুলিশ সুপারের কাছেও প্রতিকার চেয়েছেন তিনি।

অভিযোগে বলা হয়, গত ১৫ অক্টোবর রাত ৮টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যান আরিফুল ইসলাম। যাওয়ার আগে ফ্ল্যাটের মূল দরজায় তালা লাগিয়ে যান তাঁরা। পাঁচ দিন পর ২০ অক্টোবর সকাল ৭টার দিকে বাড়িতে ফিরে ভেতরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান। এ সময় কাঠের আলমারি ও ওয়ারড্রোবের তালা ভাঙা ছিল। তবে বাসার মূল দরজার তালা অক্ষত অবস্থায় পাওয়া যায়।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, বাসা থেকে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ২৫ ভরি স্বর্ণালংকার, দেড় লাখ টাকা মূল্যের ১৫ ভরি রুপার গয়না, নগদ দেড় লাখ টাকা, ১৫ থেকে ২০টি দামি জামদানি শাড়ি ও অন্যান্য পোশাক এবং কিছু বিদেশি মুদ্রা চুরি হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৬৪ লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।

ঘটনার পর পাঁচ দিন পেরিয়ে গেলেও প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর কাছে যান আরিফুল ইসলাম।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, বড় ধরনের চুরির ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

শহরের ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা