পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের উদ্যোগ

আ
আবিদ হাসান সাইমুম (কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি)
২৫ অক্টোবর, ২০২৬ ১৪:৫৩:১৪

দীর্ঘ নয় বছর পর আয়োজিত পর্যটন কার্নিভাল শেষ হওয়ার পর কুয়াকাটা সমুদ্রসৈকতের পরিবেশ সুরক্ষায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (২৫ অক্টোবর) সকালে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া অভিযানে সৈকতের পশ্চিম পাশের প্রায় তিন কিলোমিটার এলাকায় পড়ে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে অপসারণ করা হয়। ‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কার্নিভাল উপলক্ষে বিপুলসংখ্যক পর্যটকের সমাগমের পর সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশের ক্ষতি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

কর্মসূচিতে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন হোসেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার এবং কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন ও সদস্যসচিব নেছার উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে আমানউল্লাহ আমান বলেন, কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র এবং একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এর সৌন্দর্য অক্ষুণ্ন রাখা ও পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সৈকত পরিষ্কারের উদ্যোগ যেন কেবল এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থাকে। এ জন্য ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি সপ্তাহে অন্তত এক দিন পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি।

সৈকতে যেখানে-সেখানে প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা না ফেলতে পর্যটক, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হওয়ার অনুরোধ জানান এই ছাত্রদল নেতা। পাশাপাশি কুয়াকাটার পরিবেশ রক্ষায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে স্থানীয় জনগণ ও পর্যটকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি