দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬ ১৫:৫৭:০০
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় বাজার কমিটির নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন দলটির সমর্থক হিসেবে পরিচিত মো. ফারুক। ক্ষোভ থেকে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা দেন ৪৮ বছর বয়সী এই ব্যক্তি। তাঁর গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি আলোচনায় এসেছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফারুক আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের পক্ষে নিয়মিত বক্তব্য দেওয়ার কারণে স্থানীয়ভাবে তাঁর পরিচিতি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার আধুনগর বাজার কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও জামায়াত-সমর্থকেরা ভিন্ন প্রার্থীর পক্ষে অবস্থান নেন। নির্বাচনের ফলাফলে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন। এরপর জামায়াতের স্থানীয় নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে ভিডিও বক্তব্য দেন ফারুক।

তাঁর অভিযোগ, স্থানীয় জামায়াত নেতারা সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা পালন করেননি। এ নিয়ে অসন্তোষ থেকেই তিনি দলটির প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বলে জানান।

ঘটনার আগে ফেসবুকে দেওয়া আরেকটি ভিডিওতে জামায়াতের স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন ফারুক। পরে আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দেন তিনি। এ সময় সেখানে উপস্থিত কয়েকজনকে হাততালি দিতে দেখা যায়।

ফারুক গণমাধ্যমকে বলেন, তিনি জামায়াতের আনুষ্ঠানিক নেতা বা কর্মী ছিলেন না; তবে দলটিকে সমর্থন করতেন। বর্তমানে আধুনগর ইউনিয়নে দলটির দায়িত্বে থাকা ব্যক্তিদের কর্মকাণ্ড তাঁর পছন্দ হচ্ছে না। এ কারণেই দুধ দিয়ে গোসল করে সমর্থন ত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

তবে ফারুকের অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের। তাঁর দাবি, ফারুক দলটির একজন সমর্থক ছিলেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন। বাজার কমিটির নির্বাচনে জামায়াত কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নেয়নি বলেও দাবি করেন তিনি।

আবদুল কাদের আরও বলেন, সভাপতি পদে ফারুকের পছন্দের একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই প্রার্থী পরাজিত হওয়ায় ফারুক আবেগের বশে এমন প্রতিক্রিয়া দেখিয়ে থাকতে পারেন।

বাজার কমিটির নির্বাচন ঘিরে শুরু হওয়া এই বিরোধে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা থাকলেও দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়ার ঘোষণা দেওয়ার ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী