প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬ ১৮:৪৬:৪৫
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বিনিয়োগের নতুন সুযোগ কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেছে জাপান। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই।

বুধবার (২৮ অক্টোবর) জাপানে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আকাজাওয়া রিয়োসেই বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার প্রশংসা করেন। তিনি জানান, বাংলাদেশকে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্য হিসেবে দেখছে জাপান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি দেশটিতে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে টোকিওর আগ্রহের কথা তুলে ধরেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে জাপান সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক শীর্ষ বৈঠকে যেসব সহযোগিতার বিষয় উঠে এসেছে, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

আলোচনায় জাপানের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আগ্রহকে কাজে লাগিয়ে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ আনার বিষয়টি গুরুত্ব পায়। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে বিদ্যমান সুযোগগুলো কাজে লাগানোর ওপরও জোর দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ-জাপান সম্পর্কের ঐতিহাসিক ধারাবাহিকতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুজনই দুইবার করে জাপান সফর করেছেন। তাঁদের সময় থেকে দুই দেশের সম্পর্কের যে অগ্রযাত্রা শুরু হয়েছিল, তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বৈঠক শেষে আকাজাওয়া রিয়োসেইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে আরও ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী