সরকার পতনের আন্দোলনে জনগণ আপনাদের সঙ্গে থাকবে না: নুরুল আমিন এমপি

ম
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৯ অক্টোবর, ২০২৬ ১৬:৩০:৩১

ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেছেন, জনগণের আস্থা হারানো রাজনৈতিক শক্তির ডাকে মানুষ আর সাড়া দেবে না। সরকারবিরোধী আন্দোলন করেও জনসমর্থন পাওয়া যাবে না বলে মনে করেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট কলেজ মাঠে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুল আমিন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে না পেরে কেউ কেউ পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন। ছয় মাস আগেও জনগণ তাদের আহ্বানে সাড়া দেয়নি, ভবিষ্যতেও দেবে না বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ টেনে সংসদ সদস্য বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৭ বছর আন্দোলন করেছেন তারা। শেখ হাসিনার পতনের পরও নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই।

অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি খেলাধুলার প্রসার ও তরুণদের সুস্থ বিকাশের ওপর গুরুত্ব দেন নুরুল আমিন। তিনি জানান, মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মোট ১৬২টি দল এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে। স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির মাধ্যমে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের প্রতিনিধিত্ব বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

তরুণদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন সংসদ সদস্য।

জাতীয়তাবাদী ছাত্রদল ক্রীড়া কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

খেলার ফলাফলে হিঙ্গুলী ইউনিয়ন পর্যায়ের ফাইনালে ১ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে ২ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, বারইয়ারহাট পৌরসভা পর্যায়ের ফাইনালে ৫ ও ৯ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ ২-১ গোলে ১ ও ৪ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জেতে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান