গোবিপ্রবির আন্তবিভাগ দাবায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ

গ
গোবিপ্রবি প্রতিনিধি
২৯ অক্টোবর, ২০২৬ ২১:২৯:৩৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তবিভাগ দাবা প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। রানারআপ হয়েছে ইংরেজি বিভাগ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বলেন, ‘পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পেয়েও যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ, তাদের সবাইকে অভিনন্দন। তবে খেলাধুলার চর্চায় ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং প্রতিযোগিতার পরিসর আরও বাড়ানোর চেষ্টা করতে হবে। শুধু দাবা নয়, সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশে সচেষ্ট হতে হবে।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম বলেন, ‘দাবা মেধা বিকাশের অন্যতম মাধ্যম। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানারআপ ও অংশগ্রহণকারী সব দলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে চাই।’

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে সোমবার শুরু হওয়া এ প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশ নেয়।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান