জুলাইয়ের ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমন দাবি করেছেন তাঁর আইনজীবী। ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত একটি হত্যা মামলার শুনানি শেষে সোমবার (২৬ অক্টোবর) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ বক্তব্য দেন তিনি।
আইনজীবীর দাবি, সংশ্লিষ্ট মামলার এজাহারে পলকের নাম উল্লেখ করা হয়নি। এ মামলায় তাঁর মক্কেল নির্দোষ বলেও দাবি করেন তিনি।
সোমবার ঢাকার একটি আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় পলকের আইনজীবী জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে তাঁর অবস্থানের বিষয়টি তুলে ধরেন।
সদ্য সংবাদ/এসএস