জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬ ১৯:২০:৩০
ছবি: বাসস

জাপান সফরের অংশ হিসেবে দেশটির বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে তিনি কারখানাটিতে পৌঁছান।

পরিদর্শনকালে টয়োটার কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে প্রতিষ্ঠানটির ঐতিহাসিক গাড়ি সম্পর্কে পরিচয় করিয়ে দেন। এ সময় টয়োটার প্রথম দিকের যাত্রীবাহী গাড়িও ঘুরে দেখেন তিনি। কর্মকর্তাদের আমন্ত্রণে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে একটি গাড়িতে ওঠেন প্রধানমন্ত্রী।

টয়োটার ইতিহাসে প্রথম দিকের উল্লেখযোগ্য গাড়িগুলোর মধ্যে রয়েছে ১৯৩৫ সালে তৈরি টয়োডা পরিবারের মডেল এ১-এর প্রোটোটাইপ। এর পরের বছর ১৯৩৬ সালে তৈরি হয় মডেল এএ, যা প্রতিষ্ঠানটির প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি হিসেবে পরিচিত। মডেল এএ-এর প্রতিরূপ বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে।

প্রধানমন্ত্রীর এ কারখানা পরিদর্শনের মধ্য দিয়ে জাপানের অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ইতিহাস ও উৎপাদন ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।

চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান