অসুস্থ বাবার ভরণপোষণ দেন না তাশরীফ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬ ০০:৩৬:৪৬
ছবি: সংগৃহীত

ইসলামী বক্তা হাফেজ ক্বারি জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে অসুস্থ বাবার খোঁজখবর না নেওয়া এবং আর্থিক সহায়তা না দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ নিজেই একটি ভিডিও সাক্ষাৎকারে এসব অভিযোগ তুলে ধরেছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাতে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত ওই সাক্ষাৎকারে ছেলের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হেদায়েতুল্লাহ। তিনি বলেন, নিজে অসুস্থ হলেও ছেলের কাছে অর্থ চাইলে তা পান না। ছেলে তাঁর কোনো খোঁজও রাখেন না, অথচ বিভিন্ন জায়গায় প্রচুর অর্থ ব্যয় করেন।

ছেলেকে পড়াশোনা করিয়ে হাফেজ ও মাওলানা বানানোর পেছনে নিজের দীর্ঘদিনের সংগ্রামের কথা তুলে ধরেন হেদায়েতুল্লাহ। তিনি বলেন, ‘পড়াইয়া তারে আজকে মাওলানা বানাইছি, হাফেজ বানাইছি। সে অস্বীকার যায়, আমি বলে তারে পড়াইছি না।’

ছোটবেলায় তাশরীফের প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার সমস্যার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, ইমামতি করে অল্প যে আয় হতো, তাতে ছেলের চিকিৎসার খরচ চালানো সম্ভব ছিল না। এ কারণে মানুষের কাছে সাহায্য চেয়ে এবং অনেক কষ্ট করে ঢাকাসহ ময়মনসিংহ ও মির্জাপুরের হাসপাতালে ছেলের চিকিৎসা করিয়েছিলেন। পরে আল্লাহর রহমতে ছেলে সুস্থ হয়ে ওঠে বলে জানান তিনি।

নিজের অসুস্থতার সময় ছেলের কাছ থেকে আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগ করে হেদায়েতুল্লাহ বলেন, ‘আমি যখন অসুস্থ ছিলাম, তারে কইছি, আমারে কিছু টাকা দে। পরে কিছু টাকা না দিয়া কয়, আমি জমি কিনমু।’

ছেলেকে কষ্ট করে লেখাপড়া করানো ও লালন-পালনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সামর্থ্য না থাকায় মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে চিকিৎসা করাতে হয়েছে তাঁকে। একপর্যায়ে গণমাধ্যমের মাধ্যমে মানুষের কাছে সহায়তা চাওয়ার পর কিছু অর্থ পান। সেই টাকা দিয়ে চিকিৎসা করালেও পুরোপুরি সুস্থ হতে পারেননি। এখনো চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

কান্নাজড়িত কণ্ঠে নিজের কষ্টের কথা তুলে ধরে হেদায়েতুল্লাহ বলেন, ‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হইছে, পর হইলাম আমি। সে আজকে আমার খোঁজখবর লয় না, আমারে সে দেহে না, আমারে টাকা-পয়সা দেয় না। আমি কষ্টের ভিতরে আছি।’

ছেলের বর্তমান আর্থিক অবস্থা ও সামাজিক যোগাযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাশরীফের এখন প্রচুর অর্থ ও বন্ধুবান্ধব রয়েছে। অথচ আগে তাঁর পাশে তেমন কেউ ছিল না। নিজের কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ছেলেকে বড় করতে অনেক পরিশ্রম করলেও এখন তাঁর কাছ থেকে কোনো সহযোগিতা পান না।

হেদায়েতুল্লাহর দাবি, ছেলের পরামর্শে বাজারের একটি মসজিদে ইমামতির চাকরিও ছেড়ে দিয়েছিলেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, তাশরীফ একসময় তাঁকে জানিয়েছিলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করবেন এবং বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন। এরপর প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়ে চাকরি ছাড়তে বলেন। ছেলের কথায় চাকরি ছেড়ে দিলেও পরে কোনো টাকা পাননি বলে অভিযোগ তাঁর।

ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ার কথা জানান হেদায়েতুল্লাহ। তিনি বলেন, তাশরীফের ব্যক্তিগত সহকারী ওবায়দুল্লাহর সঙ্গে যোগাযোগ করেও লাভ হয়নি। তাঁর অভিযোগ, ছেলেকে বারবার ফোন করলেও তিনি ধরেন না। সহকারীকে বিষয়টি জানালে পরে টাকা দেওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত কোনো সহায়তা মেলেনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টাকা-পয়সা লাগব না, আল্লাহ চালাইবো।’

কোরবানির ঈদের একটি ঘটনার কথাও সাক্ষাৎকারে তুলে ধরেন হেদায়েতুল্লাহ। তাঁর ভাষ্য, তাশরীফ একবার এলাকায় কোরবানি দেওয়ার কথা বলেছিলেন। পরে বন্ধুবান্ধবের মধ্যে যাঁরা কোরবানি দিতে পারবেন না, তাঁদের অর্থ ও মাংস দেওয়ার প্রসঙ্গ তোলেন। বাবা এতে সম্মতি দিলেও তাঁকে এক টুকরা মাংসও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বাবার এসব অভিযোগের বিষয়ে হাফেজ ক্বারি জুবায়ের আহমাদ তাশরীফের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি বিভিন্ন মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন তাশরীফ। সর্বশেষ গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসার উপাধ্যক্ষের পক্ষে বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।

টঙ্গীর ‘ক্বারীউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ওই শিক্ষককে মারধরের একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর শিক্ষকের পক্ষ নিয়ে তাশরীফ তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘নাবালক ছোট বাচ্চাকে চুমু দেওয়া ১০০ বার জায়েজ।’ তাঁর এই মন্তব্য ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন