পশ্চিমবঙ্গে ‘পানি’ ও আম্মা’ বলা যাবে না: শুভেন্দু অধিকারী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৬ ২৩:৩৩:২০

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘মা’কে আর ‘আম্মা’ বলা যাবে না এবং ‘জল খাব’ কখনোই ‘পানি খাব’ হবে না। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এক জনসভায় ভাষা নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ওই সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন শুভেন্দু। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি তাঁর অভিযোগ, অতীতে মহালয়ার দিনে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল।

শুভেন্দুর ভাষাকেন্দ্রিক মন্তব্য ঘিরে দুই বাংলার ভাষাপ্রেমী ও সচেতন মহলের একাংশে ক্ষোভ দেখা দিয়েছে। সমালোচকদের মতে, এটি কেবল ভাষা নিয়ে বক্তব্য নয়; বরং এর মাধ্যমে ভোটের রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর চেষ্টা রয়েছে।

তাঁরা মনে করিয়ে দিয়েছেন, বাংলা কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের একক সম্পত্তি নয়। এই ভাষায় শতাব্দীর পর শতাব্দী ধরে সংস্কৃত, আরবি, ফারসি ও দেশি শব্দের স্বাভাবিক সংমিশ্রণ ঘটেছে। কাজী নজরুল ইসলাম থেকে পল্লীকবি জসীমউদ্দীন বিভিন্ন কবি-সাহিত্যিকের লেখায় ‘জল’ ও ‘পানি’ শব্দের ব্যবহার দেখা যায়। একইভাবে সনাতন ধর্মীয় আচার-অনুষ্ঠানে ‘গঙ্গাজল’-এর পাশাপাশি বিভিন্ন অঞ্চলে ‘গঙ্গাপানি’ শব্দের ব্যবহার রয়েছে। সাধারণ আবেগ প্রকাশেও ‘চোখের পানি’ কথাটি বহুল প্রচলিত।

রাজনৈতিক পর্যবেক্ষক ও সচেতন নাগরিকদের একাংশের অভিমত, বেকারত্ব ও দুর্নীতির মতো গুরুত্বপূর্ণ আর্থসামাজিক সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে আসন্ন নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেতেই ভাষা ও ধর্মকে এক করে দেখানো হচ্ছে। তাঁদের মতে, ‘জল’ ও ‘মা’কে হিন্দুত্বের এবং ‘পানি’ ও ‘আম্মা’কে মুসলিম পরিচয়ের সঙ্গে যুক্ত করার চেষ্টা ভাষার স্বাভাবিক বিকাশের বিরোধী এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিপন্থী।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন