সরকারি আশেক মাহমুদ কলেজে সাংবাদিক সমিতির নতুন সভাপতি নিহাল, সম্পাদক শাওন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

সরকারি আশেক মাহমুদ কলেজে গঠিত হলো সাংবাদিক সমিতির ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারিয়াজ ফাহিম নিহাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওন মোল্লা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় জামালপুরের তিন শীর্ষ সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদকরা লিখিত অনুমোদনের মাধ্যমে এই কমিটি অনুমোদন করেন।

প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী এবং জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের স্বাক্ষর ও সম্মতির ভিত্তিতেই সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি আনুষ্ঠানিক রূপ পায়।

বুধবার দুপুর ২টায় কমিটির সদস্যরা সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর এবং কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমের কাছে কমিটি উপস্থাপন করেন। আলোচনার পর নতুন কমিটিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

কমিটিতে সভাপতি পদে ফারিয়াজ ফাহিম নিহাল ঢাকা ক্যানভাস, জামালপুর বার্তা এবং সদ্য সংবাদ-এর সাংবাদিক; সহ-সভাপতি মো. বাঁধন হোসেন দৈনিক নবধারা পত্রিকার সাংবাদিক; সাধারণ সম্পাদক মো. শাওন মোল্লা টাইমস টুডে ও ইনডিপেনডেন্ট টেলিভিশন-এর ক্যামেরা পারসন; যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দৈনিক সময়ের আওয়াজ পত্রিকায় কর্মরত; কোষাধ্যক্ষ শাহরিয়ার হাসান উল্লাস দ্য বাংলাদেশ টুডে ও যমুনা টিভি-র ক্যামেরা পারসন; দপ্তর সম্পাদক মাহিম আহমেদ এখন টিভি-র ক্যামেরা পারসন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন—হৃদয় আহমেদ শাওন (জামালপুর নিউজ টুয়েন্টিফোর ডটকম, সাপ্তাহিক মুক্তকাল), রুহুল আমিন (চ্যানেল ২৪-এর ক্যামেরা পারসন), রাকিব হোসেন (জামালপুর বার্তা, মোহনা টিভি-র ক্যামেরা পারসন), মো. সিফাত (দৈনিক দেশ বুলেটিন) এবং সাইদুর রহমান সাদি (দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকা)।

নতুন নেতৃত্ব কলেজে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার পরিবেশ আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি