সূত্রাপুরে মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

পুরান ঢাকার সূত্রাপুরের একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম রাকিবা ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরায়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে কলতাবাজার এলাকার পানির পাম্পসংলগ্ন একটি মেস থেকে রাকিবার লাশ উদ্ধার করা হয়। বর্তমানে সুরতহাল প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, “লাশের সুরতহাল শেষে ময়নাতদন্ত করা হবে। এর পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

সূত্রাপুর থানার আরেক কর্মকর্তা জানান, রাত ১০টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।

নিহত রাকিবার ছোট ভাই নাঈম হোসেন বলেন, শনিবার রাতে রাকিবার সঙ্গে তাঁদের মায়ের সর্বশেষ কথা হয়। তখন রাকিবা মেসে একাই ছিলেন। তিনি মাকে জানান, তাঁর শরীর ভালো লাগছে না এবং পরে কথা বলবেন। এরপর পরিবারের কারও সঙ্গে আর যোগাযোগ হয়নি।

নাঈম বলেন, “আজ (রোববার) মা বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে রাকিবার বান্ধবীদের বিষয়টি জানানো হলে তারা মেসে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে রাকিবাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি