উপাচার্যের সঙ্গে ইবি রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় উপাচার্যের অফিস কক্ষে নবগঠিত কমিটির সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার, একাডেমিক উন্নয়ন, অবকাঠামো, গুচ্ছ ভর্তি পরীক্ষা-পরবর্তী করণীয়, পেমেন্ট সিস্টেম এবং নির্মাণাধীন হল চালুসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সভায় ইবি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি মো. সাকিব আসলাম, সাধারণ সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তুহিন, দপ্তর সম্পাদক এস এম শাহরিয়ার স্বাধীন, কোষাধ্যক্ষ সামিউল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমরা প্রত্যাশা রাখব— নবগঠিত কমিটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সাংবাদিকতা করবে। আপনাদের মাধ্যমেই সত্য উঠে আসবে। কিছু লেখার আগে অন্তত ক্রস-চেকিং করে নেবেন। একজন সাংবাদিক একেকজন গবেষকের মতো কাজ করেন।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮