ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমের শুরুতেই জমজমাট লড়াই। উয়েফা সুপার কাপে আজ মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি ও ইউরোপা লিগের চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা।
অস্ট্রিয়ার সলজবুর্গের রেড বুল এরেনায় বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচ। চতুর্থ দল হিসেবে টানা দুটি উয়েফা সুপার কাপ জয়ের হাতছানি পিএসজির সামনে। এর আগে আয়াক্স, এসি মিলান ও রিয়াল এই কীর্তি গড়েছিল। গত বছর পেনাল্টি শুটআউটে টটেনহ্যামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফরাসি জায়ান্টরা।
ম্যাচটি জিতলে পিএসজি কোচ হিসেবে লুইস এনরিকে ১৩তম ট্রফি জিতবেন। এর আগে দুইবার সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছেন এনরিকে। তবে অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি তিন উয়েফা সুপার কাপের সবকটিতেই হেরেছেন। মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে এমেরির কপালে ভাঁজ।
দলের তিন নির্ভরযোগ্য তারকা এমিলিয়ানো মার্তিনেজ, এজরি কনসা ও ওলি ওয়াটকিন্সকে ছাড়াই মাঠে নামতে হবে অ্যাস্টন ভিলাকে। এ নিয়ে দ্বিতীয়বার সুপার কাপে খেলছে অ্যাস্টন ভিলা। ১৯৮৩ সালে প্রথমবার খেলতে নেমে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল 'দ্য ভিলান্স'।
সদ্য সংবাদ/এসআর