রাশিয়া-ইউক্রেনের তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, মুক্তি পাবে ২ হাজার যুদ্ধবন্দি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
চার বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে প্রতিবেশী দুই দেশ রাশিয়া ও ইউক্রেন। আগামী ৯ মে থেকে ১১ মে পর্যন্ত তিন দিনের এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড।

শুক্রবার (৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।

তিনি জানান, যুদ্ধবিরতির এই তিন দিনে রাশিয়া ও ইউক্রেন উভয়পক্ষ সব ধরনের হামলা ও পাল্টা হামলা বন্ধ রাখবে। পাশাপাশি দুই দেশ এক হাজার করে মোট দুই হাজার যুদ্ধবন্দিকে মুক্তি দেবে।

ট্রাম্প বলেন, 'আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া ও ইউক্রেন আগামী তিন দিন— ৯, ১০ ও ১১ মে— যুদ্ধবিরতি পালন করবে। রাশিয়ায় এটি বিজয় দিবস উপলক্ষে উদযাপিত হবে এবং ইউক্রেনেও একইভাবে; কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।'

এর কিছুক্ষণ পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার ক্রেমলিন উভয়ই তিন দিনের যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে।

প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে হামলা চালিয়েছিল জার্মানির নাৎসি বাহিনী। তবে ১৯৪৫ সালের ৮ মে সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে নাৎসি জার্মানি। সেই স্মরণে প্রতি বছর ৯ মে ‘বিজয় দিবস’ পালন করে রাশিয়া। এর আগেও রাশিয়া বিজয় দিবস উপলক্ষে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা