শ্রমিক নিবে ইতালি, দিলো সুখবর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কৃষি ও পর্যটন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় অতিরিক্ত ৮ হাজার ৮৬৫টি সিজনাল ওয়ার্ক পারমিট অনুমোদন দিয়েছে ইতালি সরকার। ২০২৬ সালের ডিক্রেটো ফ্লাসি কর্মসূচির আওতায় এ নতুন কোটা যুক্ত হওয়ায় ইতালিগামী কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয় এবং অফিসিয়াল গ্যাজেটসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল এ সিদ্ধান্ত অনুমোদিত হলেও তা ৬ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। গ্রীষ্মকালীন কৃষিকাজ ও পর্যটন মৌসুমে বাড়তি শ্রমিক চাহিদা সামাল দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন কোটার মধ্যে কৃষি খাতে ৫ হাজার ৩৮৯টি এবং পর্যটন, হোটেল ও আতিথেয়তা খাতে ৩ হাজার ৪৭৬টি পারমিট বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তে ইতালিতে সিজনাল ভিসার অপেক্ষায় থাকা অনেক আবেদনকারীর জন্য স্বস্তির খবর এসেছে। বিশেষ করে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ‘ক্লিক ডে’-তে আবেদন করেও কোটা শেষ হয়ে যাওয়ায় যারা সুযোগ পাননি, তাদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে নতুন আবেদনকারীরাও সুযোগ পাবেন, সেক্ষেত্রে ইতালির বৈধ নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগকর্তাকে সরকারি ওয়ান-স্টপ ইমিগ্রেশন পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে হবে এবং কর্মীর আবাসনের নিশ্চয়তাও দিতে হবে।

ইতালি সরকারের শ্রম মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, ভিসা পাওয়ার পর দেশটিতে পৌঁছে ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্মীকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ইউরোপজুড়ে শ্রমিক সংকট বাড়ায় কৃষি, হোটেল ও পর্যটন খাতে বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা আরও বেড়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার কর্মীদের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তবে অতিরিক্ত এই কোটা খুব বেশি সময় খোলা নাও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অতীতে একই ধরনের অতিরিক্ত বরাদ্দ খুব দ্রুতই শেষ হয়ে যাওয়ার নজির রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা