সিএনএন ‘নির্বোধ’, নিউইয়র্ক টাইমসের কলাম ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও দ্য নিউইয়র্ক টাইমসের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় কর্মীদের অবসরকালীন সঞ্চয় সুবিধা বৃদ্ধির একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।

সংবাদমাধ্যম দুটির সমালোচনা করে ট্রাম্প বলেন, 'সিএনএন "নির্বোধ" এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন "রাষ্ট্রদ্রোহিতামূলক"। এসব গণমাধ্যম এমনভাবে খবর প্রকাশ করছে যাতে মনে হয় ইরান যুদ্ধে এগিয়ে রয়েছে।'

ট্রাম্প বলেন, 'প্রতিদিনই আমি দেখি, তারা (ইরান) সামরিকভাবে কত ভালো করছে বলে দেখানো হচ্ছে। অথচ বাস্তবে তাদের আর কিছুই অবশিষ্ট নেই, তারা শেষ। নিউইয়র্ক টাইমস ও সিএনএনে আমি এসব দেখি—কারণ শত্রুর ওপর নজর রাখা প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'নিউইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনগুলো দেশের স্বার্থের পরিপন্থী। তাদের কলামগুলো পড়লেই বোঝা যায়, বিষয়টি ওপরমহল থেকেই শুরু হয়। এটা অত্যন্ত ভয়ংকর।'

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্প বলেন, 'আমি এসব নিয়ে চিন্তিত নই, কারণ সবাই সত্য জানে। আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি।'

উল্লেখ্য, এর আগে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড এক নিবন্ধে দাবি করে, ইরানের সঙ্গে সংঘাতে মার্কিন সামরিক বাহিনী তাদের কার্যকর ‘শক্তি’ হারাচ্ছে। সেখানে বলা হয়, ছোটখাটো সাফল্য বড় কোনো কৌশলগত জয়ে রূপ নিচ্ছে না; বরং এতে ওয়াশিংটনের অবস্থান দুর্বল হতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা