থুনবার্গ-কার্লসনসহ শীর্ষ ১০ ইহুদি-বিদ্বেষী ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করলো ইসরায়েল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বিশ্বজুড়ে ইহুদি-বিদ্বেষ বা ‘অ্যান্টিসেমিটিজম’ আশঙ্কাজনক হারে বাড়ছে বলে দাবি করেছে ইসরায়েল ডায়াসপোরা অ্যাফেয়ার্স অ্যান্ড কমব্যাটিং অ্যান্টিসেমিটিজম মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে ২০২৫ সালের ১০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়েছে, যাদের কর্মকাণ্ডকে ইহুদি-বিদ্বেষ ও ইসরায়েল-বিরোধী প্রচারণার সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে।

হলোকাস্ট মেমোরিয়াল ডে-এর প্রাক্কালে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রকাশ্য বক্তব্যের মাধ্যমে এই ব্যক্তিরা ষড়যন্ত্র তত্ত্ব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইসরায়েল ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ উসকে দিচ্ছেন।

তালিকায় জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসন, ধারাভাষ্যকার ক্যান্ডেস ওয়েন্স এবং উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী নিক ফুয়েন্তেস-সহ একাধিক পরিচিত নাম রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেটা থুনবার্গ গাজা পরিস্থিতি নিয়ে ‘গণহত্যা’ ও ‘অবরোধ’ শব্দ ব্যবহার করে ইসরায়েল-বিরোধী অবস্থান নিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। টাকার কার্লসনের বিরুদ্ধে ইহুদিদের নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের অভিযোগ আনা হয়েছে। ক্যান্ডেস ওয়েন্স ও নিক ফুয়েন্তেসের বিরুদ্ধেও বিভ্রান্তিকর বক্তব্য ও ইতিহাস অস্বীকারের অভিযোগ উল্লেখ করা হয়।

তালিকায় আরও রয়েছেন ড্যানিশ ইনফ্লুয়েন্সার আনাস্তাসিয়া মারিয়া লুপিস, মার্কিন ইনফ্লুয়েন্সার ড্যান বিলজেরিয়ান, মিশরীয়-আমেরিকান কমেডিয়ান বাসেম ইউসুফ, ব্রিটিশ-ফিলিস্তিনি সাংবাদিক আবদেল বারি আতওয়ান, ধর্মপ্রচারক ওমর সুলেমান এবং কন্টেন্ট ক্রিয়েটর আইয়ান ক্যারল।

ইসরায়েলের মন্ত্রী আমিচাই চিকলি বলেন, এই প্রতিবেদন বৈশ্বিক পর্যায়ে ইহুদি-বিদ্বেষ বৃদ্ধির প্রবণতা তুলে ধরেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রাজনৈতিক সমালোচনার আড়ালে ষড়যন্ত্রমূলক বক্তব্য ছড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রণালয়ের মহাপরিচালক আভি কোহেন-স্কালি জানান, সরকার এখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরও সক্রিয়ভাবে ইহুদি-বিদ্বেষ মোকাবিলা করছে এবং আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে।

প্রতিবেদনে হলোকাস্টের স্মৃতি তুলে ধরে বলা হয়, ঘৃণা সময়মতো না থামালে তা ভয়াবহ রূপ নিতে পারে। ইসরায়েল বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায়কে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
সূত্র: ওয়াইনেট নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা