ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা সব আমদানির ওপর ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। একইসঙ্গে মামলাকারীদের কাছ থেকে আদায় করা শুল্ক ফেরত দিতে এবং ভবিষ্যতে তাদের ক্ষেত্রে এ শুল্ক কার্যকর না করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের রায়ে বলা হয়, ১৯৭৪ সালের ট্রেড আইনের আওতায় এই শুল্ক আরোপের জন্য প্রয়োজনীয় আইনি ভিত্তি যথেষ্ট নয়। প্রশাসনের পক্ষ থেকে বাণিজ্য ঘাটতিকে কারণ হিসেবে তুলে ধরা হলেও আদালতের মতে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যাতে এই ধরনের জরুরি শুল্ক আরোপকে বৈধতা দেওয়া যায়।

রায়ে আরও উল্লেখ করা হয়, মামলার সঙ্গে সংশ্লিষ্ট আমদানিকারকদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত শুল্ক ফেরত দিতে হবে। তবে আপাতত এ সিদ্ধান্ত শুধু মামলাকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্য আমদানিকারকদের জন্য জুলাই পর্যন্ত শুল্ক কার্যকর থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, নির্দিষ্ট পরিস্থিতিতে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে পারেন। কিন্তু আদালত স্পষ্ট করেছে, এই মামলায় সেই শর্ত পূরণ হয়নি। ফলে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ আইনি বৈধতা হারিয়েছে বলে মন্তব্য করা হয়েছে।

এ রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা আরও সীমিত হয়ে পড়েছে। তবে বিকল্প হিসেবে দেশভিত্তিক নতুন শুল্ক কাঠামো নিয়ে ভাবছে প্রশাসন।

এরই মধ্যে আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

এর আগে ফেব্রুয়ারিতেও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের বিস্তৃত শুল্ক নীতির কিছু অংশ অবৈধ ঘোষণা করেছিল। ফলে ধারাবাহিক আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে তার বাণিজ্যনীতি। বিশ্লেষকদের মতে, সর্বশেষ এই রায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে এবং ভবিষ্যতে শুল্ক আরোপের ক্ষমতা আরও সীমিত হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা