ট্রাম্পের হরমুজ অবরোধে ইরানের দৈনিক ক্ষতি কত?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের ফলে ইরানের প্রতিদিন প্রায় ৪৩৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫,৩৪৪ কোটি টাকা) অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার থেকে এই অবরোধ কার্যকর হয়েছে বলে ঘোষণা দিয়েছেন। এর ফলে তেল, সার ও খাদ্যসহ বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ভর করবে কয়েকটি অনিশ্চিত বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে অবরোধ কতটা কঠোরভাবে বাস্তবায়ন করা হয় এবং ইরান বিকল্প রুট, বিশেষ করে জাস্ক টার্মিনাল ব্যবহার করে তেল রপ্তানি কতটা অব্যাহত রাখতে পারে।

জ্বালানি তথ্য প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে, মার্চের শেষ দিকে ইরানের প্রায় ১৫ কোটি ৪০ লাখ ব্যারেল তেল অবরোধ-প্রভাবিত উপসাগরের বাইরে ভাসমান অবস্থায় ছিল, যা স্বল্পমেয়াদে ক্ষতি কিছুটা সামাল দিতে সহায়ক হতে পারে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সাবেক কর্মকর্তা মিয়াদ মালেকি জানিয়েছেন, এই অবরোধের ফলে প্রতিদিন প্রায় ৪৩৫ মিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে। এর মধ্যে প্রায় ২৭৬ মিলিয়ন ডলার ক্ষতি হবে রপ্তানি আয় কমে যাওয়ার কারণে, যা মূলত অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য থেকে আসে।

গত সপ্তাহান্তে ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখার আলোচনা ব্যর্থ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এই অবরোধের হুমকি দেন। এর আগে ইরানও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছিল এবং ‘বন্ধুসুলভ’ জাহাজ ছাড়া অন্যদের ওপর বিধিনিষেধ দেয়।

বিশ্লেষকদের মতে, এই অবরোধের মূল উদ্দেশ্য হলো জ্বালানি বাণিজ্য থেকে ইরানের আয়ের প্রবাহ বন্ধ করে দেওয়া। মার্কিন বিশ্লেষক মার্ক থিসেন বলেন, এই পদক্ষেপ কার্যত খার্গ দ্বীপ দখলের মতো সামরিক অভিযানের সমতুল্য প্রভাব ফেলতে পারে, যেখানে ইরানের অধিকাংশ তেল রপ্তানি হয়—তবে এতে স্থলবাহিনী মোতায়েনের ঝুঁকি এড়ানো সম্ভব।

চীনের ওপরও প্রভাব
বিশেষজ্ঞরা বলছেন, ইরানের জ্বালানি রপ্তানি ব্যাহত হলে চীনের ওপরও চাপ বাড়বে। কারণ, চীনের মোট অপরিশোধিত তেলের প্রায় ৪৫–৫০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ৩০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এটি বেইজিংয়ের ওপর চাপ প্রয়োগের একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

বাস্তবায়নে চ্যালেঞ্জ
তবে এই অবরোধ কার্যকর করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৬টি যুদ্ধজাহাজ থাকলেও পারস্য উপসাগরে সরাসরি কোনো যুদ্ধজাহাজ মোতায়েন নেই।

এছাড়া, নাবিকদের জন্য জারি করা নির্দেশনায় ইরানের বন্দরগুলোতে প্রবেশ সীমিত করার কথা বলা হলেও, বাস্তবে এটি কীভাবে কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়।

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়াল ইউনাইটেড সার্ভিস ইন্সটিটিউটের নৌবিশেষজ্ঞ সিধার্থ কৌশল বলেন, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক জাহাজ চলাচল করে, যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন।

তার মতে, ‘শুরুর দিকে যুক্তরাষ্ট্র কতগুলো জাহাজ আটক করতে পারে এবং অন্যদের কতটা ভীত করতে পারে—তার ওপর অনেক কিছু নির্ভর করবে। তবে বাস্তবে এই অবরোধ কার্যকর করা কঠিনই হবে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা