যেসব কোম্পানি বিলিয়ন ডলার আয় করেছে ইরান যুদ্ধে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়লেও কিছু বহুজাতিক প্রতিষ্ঠান এই সংকট থেকে বিপুল মুনাফা অর্জন করছে। যুদ্ধ ও অনিশ্চয়তার কারণে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গেছে।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি নিউজ  জানিয়েছে, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে তেল ও গ্যাস খাতের প্রতিষ্ঠানগুলো। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সরবরাহ সংকট ও মূল্য অস্থিরতার সুযোগে ইউরোপীয় জ্বালানি জায়ান্টগুলোর আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিপি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। একই সময়ে শেল আয় করেছে প্রায় ৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। ফরাসি প্রতিষ্ঠান টোটাল এনার্জিজ –এর মুনাফা প্রায় এক-তৃতীয়াংশ বেড়ে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া এক্সনমোবিল ও শেভরন সরবরাহ সংকটের মধ্যেও প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে।

ব্যাংকিং খাতও এই যুদ্ধ পরিস্থিতি থেকে বড় ধরনের সুবিধা পেয়েছে। শেয়ার ও বন্ড বাজারের অস্থিরতা থেকে বাড়তি লেনদেন হওয়ায় বড় বিনিয়োগ ব্যাংকগুলোর আয় বেড়েছে। জেপি মরগান চেজ–এর লেনদেন বিভাগ ২০২৬ সালের প্রথম তিন মাসে রেকর্ড ১১ দশমিক ৬ বিলিয়ন ডলার রাজস্ব অর্জন করেছে। পাশাপাশি ব্যাংক অব আমেরিকা, গোল্ডম্যান স্যাকস, মরগান স্ট্যানলি ও সিটিগ্রুপ–এর মুনাফাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের কারণে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ  সম্পদ থেকে সরে নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন, যা ব্যাংকগুলোর আয় বাড়াচ্ছে।

সংঘাতের প্রত্যক্ষ সুবিধাভোগীদের মধ্যে প্রতিরক্ষা শিল্পও রয়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি এবং সামরিক সরঞ্জামের চাহিদা দ্রুত বাড়ছে। ব্রিটিশ প্রতিরক্ষা প্রতিষ্ঠান বিএই সিস্টেমস জানিয়েছে, বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে বিভিন্ন দেশের সামরিক ব্যয় বেড়েছে, যা তাদের ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্বের বড় প্রতিরক্ষা ঠিকাদার লকহিড মার্টিন, বোয়িং ও নর্থরপ গ্রুম্যান ২০২৬ সালের প্রথম প্রান্তিকে রেকর্ড পরিমাণ অর্ডার পেয়েছে।

অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি নবায়নযোগ্য জ্বালানি খাতেও নতুন গতি তৈরি করেছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতার ঝুঁকি সামনে আসায় সৌর ও বায়ুশক্তিতে বিনিয়োগ বাড়ছে। নেক্সটইরা এনার্জি–এর শেয়ারের দাম চলতি বছরে ১৭ শতাংশ বেড়েছে। ডেনমার্কভিত্তিক ভেস্তাস ও অরস্টেড অতিরিক্ত মুনাফার কথা জানিয়েছে। একইভাবে যুক্তরাজ্যের অক্টোপাস এনার্জি জানিয়েছে, ফেব্রুয়ারির পর থেকে তাদের সৌর প্যানেলের বিক্রি ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পেট্রলের দাম বাড়ায় বৈদ্যুতিক গাড়ির চাহিদাও বেড়েছে। বিশেষ করে চীনা নির্মাতারা এই পরিস্থিতিকে ব্যবসায়িক সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা