যুদ্ধবিরতির মধ্যেই ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারস্য উপসাগরে মাইন স্থাপনের প্রস্তুতিতে থাকা স্পিডবোটকে লক্ষ্য করে এই ‘আত্মরক্ষামূলক’ অভিযান পরিচালনা করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলাগুলো চালানো হয়েছে দক্ষিণ ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের আশপাশে। হরমুজ প্রণালীর প্রবেশমুখে অবস্থিত এই অঞ্চলটি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ ও জ্বালানি রুট হিসেবে পরিচিত।

মঙ্গলবার (২৬ মে) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কাতারের দোহায় যখন কূটনৈতিক আলোচনা চলছিল, ঠিক সেই সময়ই যুক্তরাষ্ট্রের এ সামরিক পদক্ষেপ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স নিউইয়র্ক টাইমসকে বলেন, মার্কিন বাহিনী সর্বোচ্চ সংযম বজায় রেখেই নিজেদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ হামলা চালিয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বন্দর আব্বাস এলাকায় বড় ধরনের বিস্ফোরণের খবর প্রকাশ করে। স্থানীয় কর্মকর্তারা ঘটনার তদন্ত করছেন বলেও জানানো হয়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তেহরান।

বিশ্লেষকদের মতে, নতুন এ হামলা চলমান শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, দুই দেশ একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। যদিও পরে তিনি আলোচকদের ওপর চাপ না দিতে নির্দেশ দেন।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবারের মধ্যেই একটি চুক্তির সম্ভাবনার কথা বললেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি তা নাকচ করে দেন। তিনি বলেন, কিছু বিষয়ে অগ্রগতি হলেও চূড়ান্ত চুক্তি এখনো অনেক দূরের বিষয়।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার কাঠামো তৈরির বিষয়ে আলোচনা চলছে।

এদিকে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, ইসরায়েলি হামলায় আহত ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। ফলে তার প্রতিনিধিদের সঙ্গে দ্রুত যোগাযোগ সম্ভব হচ্ছে না, যা আলোচনার গতি কমিয়ে দিয়েছে।

এছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরুদ্ধ ইরানি তহবিল মুক্ত করা এবং পারমাণবিক কার্যক্রম সীমিত করার মতো জটিল বিষয়গুলোও এখনো বড় বাধা হয়ে আছে।

উল্লেখ্য, যুদ্ধ শুরুর আগে ইরানের কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম মজুত ছিল বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়। সোমবার রাতে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো ইরানের মাটিতেই তা ধ্বংস করতে হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। পরে ৮ এপ্রিল থেকে দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও নতুন এই হামলায় সেই সমঝোতা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা