যুদ্ধবিরতির সুযোগে ধ্বংসস্তূপ থেকে অস্ত্র উদ্ধারে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে ইরান নিজেদের ভূগর্ভে লুকানো এবং সাম্প্রতিক বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলে দাবি করেছে একাধিক মার্কিন সূত্র।

শুক্রবার (১ মে) এমএসএনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ধারণা, ইরান দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলা চালানো সম্ভব হয়।

প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আরও দুই ব্যক্তির বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর যেসব অস্ত্র ও গোলাবারুদ মাটির নিচে বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল, সেগুলো উদ্ধার করতে তেহরান বিশেষ অভিযান শুরু করেছে।

সূত্রগুলো আরও জানায়, গত কয়েক দিনে এই উদ্ধার তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রের বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধবিরতির এই সময়কে কৌশলগতভাবে ব্যবহার করে ইরান তার সামরিক প্রস্তুতি আরও শক্তিশালী করতে চাইছে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে।

জানা গেছে, সেখানে হরমুজ প্রণালি নিরাপদ রাখা, সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিষ্ক্রিয় করার মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা