যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: মার্কো রুবিও

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলারের সমমূল্যের বিভিন্ন পণ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে ভারত, এমন দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রোববার (২৪ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

রুবিও বলেন, 'ভারতের এই সম্ভাব্য ক্রয় মূলত যুক্তরাষ্ট্রের জ্বালানি, আধুনিক প্রযুক্তি ও কৃষি খাতকে কেন্দ্র করে হবে।'

চার দেশীয় কৌশলগত জোট ‘কোয়াড’-এর বৈঠকে অংশ নিতে শনিবার দিল্লি সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে তিনি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন।

তবে ভারত সরকার এই অঙ্ককে বাধ্যতামূলক কোনো বাণিজ্য চুক্তি হিসেবে দেখছে না।

ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, 'নির্দিষ্ট পরিমাণ পণ্য কেনার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। আমরা মূলত নিজেদের চাহিদা অনুযায়ী পণ্য কিনব, এর বাইরে কোনো বাধ্যবাধকতা নেই।'

তিনি আরও জানান, পণ্য কেনার সিদ্ধান্ত নির্ভর করবে দাম, গুণগত মান এবং দেশের অভ্যন্তরীণ চাহিদার ওপর। প্রতি বছর নির্দিষ্ট অঙ্কের পণ্য কেনার যে আলোচনা ছিল, সেটিও তিনি নাকচ করে দেন।

এর আগে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রাথমিক বাণিজ্য আলোচনার সময় বিষয়টিকে ভারতের ‘প্রতিশ্রুতি’ হিসেবে উপস্থাপন করা হলেও পরে নথিতে শব্দ পরিবর্তন করে এটিকে ‘আগ্রহ’ হিসেবে উল্লেখ করা হয়।

এদিকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক পুনরায় স্থিতিশীল করতে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে। শিগগিরই এ বিষয়ে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল দিল্লি সফর করবে বলেও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগে ভারতের রাশিয়া থেকে তেল কেনার কারণে শুল্ক আরোপের বিষয়টি দুই দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করেছিল। তবে পরবর্তী আলোচনায় শুল্ক নীতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।

রুবিও বলেন, 'দুই দেশের মধ্যে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতে একটি দীর্ঘমেয়াদি, টেকসই ও পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির আশা করা হচ্ছে।'

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও জানিয়েছেন, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে দ্রুত একটি কার্যকর বাণিজ্য কাঠামো চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চলছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা