৪৭-এ ইসলামী বিশ্ববিদ্যালয়, নানা আয়োজনে পালিত বিশ্ববিদ্যালয়ের বার্ষিকী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ছেচল্লিশ পেরিয়ে সাতচল্লিশে পা রেখেছে স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

শনিবার (২২ নভেম্বর) ইবি প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্যভাবে এ দিনটি উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বেলা ১১ টা নাগাদ নিধার্রিত ব্যানারসহ সকল বিভাগ, দপ্তর, ইনস্টিটিউট, হলসমূহ ও ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত হন। এরপরপরই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক এবং বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলীনূর রহমান।

পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধনের পর প্রতিটি বিভাগ ও হলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা।

এরপর বিশ্ববিদ্যালয়ের সকল প্রযায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। এ সময় সকল বিভাগ, অফিস, হলসমূহ ও ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ তাদের নিজস্ব ব্যানার এবং রোভার স্কাউট গ্রুপ বাদ্যযন্ত্র নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করবে। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত ভিত্তি প্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে।

পরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এছাড়া, বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইরানী চলচ্চিত্র প্রদর্শিত হবে।

দিবসটি উপলক্ষে মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ভিত্তিপ্রস্তর ও ডায়না চত্বর ২১, ২২ ও ২৩ নভেম্বর (৩ দিন) আলোকসজ্জিত করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান-প্রধান সড়কে আলপনা অঙ্কন ও রঙিন পতাকা দ্বারা সজ্জিত করা হয়।

সদ্য সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে