শ্রমিক দল সহসভাপতিকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

স
সদ্য সংবাদ ডেস্ক
১ নভেম্বর, ২০২৬ ২৩:৪৯:৫৯
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারসংলগ্ন তিনপুলের মাথা এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি ও পোশাক ব্যবসায়ী জাকির হোসেনকে কুপিয়ে তাঁর কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালী থানার আওতাধীন তিনপুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

জাকির হোসেনের অভিযোগ, রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে স্থানীয় এক ব্যবসায়ীর নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালান। হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এ সময় হামলাকারীরা তাঁর কাছে থাকা ব্যবসার বিক্রির ৫ লাখ টাকা ছিনিয়ে নেন বলেও অভিযোগ করেন তিনি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির গণমাধ্যমকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দ্রুত হামলাকারীদের পরিচয় শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার পর রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম ঘটনার নিন্দা জানিয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সংগঠনের সদস্য জাকিরের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বণিক সমিতির পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে এবং ভুক্তভোগী ব্যবসায়ীকে সর্বোচ্চ আইনি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হবে।’​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০