আড়াইহাজারে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

আড়াইহাজার উপজেলার গোপালদী খাদ্য গুদামে সরকারি ধান ক্রয় কার্যক্রমে সরকারের নির্ধারিত মুল্যের চেয়ে অতিরিক্ত  ঘুষ ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক মো. নজরুল ইসলাম এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে নজরুল ইসলাম উল্লেখ করেন, গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন সরকারি ধান সংগ্রহের জন্য কৃষকদের কাছ থেকে ঘুষ দাবি করছেন। তিনি জানান, ৩ মে:টন মণ ধান সরবরাহের জন্য তাকে ৩ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য করা হয়েছে। ঘুষ দেওয়ার পর ধান গ্রহণ করা হলেও বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে তাকে।

নজরুল ইসলাম আরও অভিযোগ করেন, যেসব কৃষক ঘুষ দিতে পারছেন না, তারা সরকারি ঘোষিত ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে সাধারণ কৃষকরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এই ব্যাপারে খাদ্যগুদামে কর্মকর্তা গাজী সালাউদ্দিন জানান, আমার  বিরুদ্ধে অভিযোগটি সঠিক না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০