আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে ইরানে ‘পারমাণবিক’ বিপর্যয় ঘটাতে চাইছে: রাশিয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অত্যন্ত নিকটবর্তী এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্পরিক হামলা চালানোর ঘটনায় রাশিয়া তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

বুধবার (২৫ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই হামলাকে ‘চরম দায়িত্বহীন ও ধ্বংসাত্মক’ বলে আখ্যায়িত করা হয়েছে।

মস্কো দাবি করেছে, গত মঙ্গলবার বুশেহর বিদ্যুৎকেন্দ্রের সচল ১ নম্বর ইউনিটের খুব কাছাকাছি এই হামলা চালানো হয়, যা যেকোনো মুহূর্তে বিশাল পারমাণবিক বিপর্যয় ডেকে আনতে পারত।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, 'আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তারা নিজেদের অপরাধ আড়াল করতে এই ধরনের পদক্ষেপ নিয়েছে।'

এতে আরও বলা হয়েছে, বুশেহরে কর্মরত সাধারণ ইরানি নাগরিক এবং সেখানে থাকা রুশ বিশেষজ্ঞদের জীবন এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। শুধু অলৌকিক কোনো কারণে এখনও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ক্রেমলিন বারবার বিদ্যুৎকেন্দ্রের খুব কাছাকাছি হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে হুঁশিয়ারি দিয়েছে।

রাশিয়া মনে করিয়ে দিয়েছে, বুশেহর পারমাণবিক কেন্দ্রটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সেফগার্ড চুক্তির আওতাভুক্ত। তাই এই স্থাপনা বা এর আশেপাশে হামলা চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। মস্কো আইএইএ ও জাতিসংঘকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস পাওয়া যায়নি যে বুশেহরকে লক্ষ্য করে হামলা হবে না। ফলে নিরাপত্তা শঙ্কা কমছে না বরং দিন দিন বাড়ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ওয়াশিংটন ও পশ্চিম জেরুজালেমকে বুঝতে হবে—বুশেহরের ওপর হামলা মানেই অপূরণীয় মানবিক ও পরিবেশগত বিপর্যয়। এখনই এই কাণ্ডজ্ঞানহীন আগ্রাসন বন্ধ করার সময়।'

বিশ্লেষকরা মনে করছেন, বুশেহরে কোনো দুর্ঘটনা ঘটলে এর তেজস্ক্রিয়তা শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যসহ প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়বে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা সংঘাতে ইরান ইতিমধ্যেই তার শীর্ষ নেতৃত্ব হারিয়েছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। তবে পারমাণবিক স্থাপনার আশেপাশে এই নতুন হামলা পুরো সংঘাতকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারে, যা থেকে ফিরে আসা অসম্ভব।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ