আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিনে মহানগর বিএনপির দোয়া মাহফিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিনে দোয়া মাহফিল


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই এবং দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১২ই আগষ্ট  বাদ আসর নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গনের মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ,যুগ্ম আহয়বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কোকোর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো শুধু রাজনৈতিক পরিবারের সদস্যই ছিলেন না, তিনি দেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর হাতে বাংলাদেশ ক্রীড়া জগতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছিল। ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় অবদান রেখে তিনি ক্রীড়া সংগঠক হিসেবে সবার ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেন। বক্তারা তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে জানান, রাজনীতিতে সরাসরি সক্রিয় না থাকলেও ক্রীড়া উন্নয়নে তাঁর দৃষ্টি ও পরিকল্পনা ছিল প্রশংসনীয়।

মহানগর বিএনপির আহবায়ক তাঁর বক্তব্যে বলেন, আমরা আজ কোকো ভাইয়ের ৫৬তম জন্মদিনে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তিনি ছিলেন সৎ, নীরব এবং কর্মঠ একজন মানুষ। দেশের জন্য তাঁর অবদান আমরা কখনও ভুলব না।” তিনি আরও বলেন, “এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা শুধু তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি না, বরং তাঁর আদর্শকে অনুসরণ করার অঙ্গীকারও করছি।”

অনুষ্ঠানে সদস্য সচিব বলেন, “আরাফাত রহমান কোকো ছিলেন নিভৃতচারী কিন্তু দেশের ক্রীড়াঙ্গনের জন্য নিবেদিতপ্রাণ। তাঁর স্বপ্ন ছিল বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়া শক্তি হিসেবে তুলে ধরা।” তিনি সরকারের প্রতি আহ্বান জানান, কোকোর নামে ক্রীড়া উন্নয়নমূলক কোনো প্রতিষ্ঠান বা স্টেডিয়ামের নামকরণ করার জন্য।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। মৃত্যুর পরেও বিএনপির নেতাকর্মীরা প্রতিবছর তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছেন।

 


মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক