‎বিক্ষোভ মিছিল সফল করায় নেতাকর্মীদের শুভেচ্ছা জানালেন মাসুদুজ্জামান ‎

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ১৯ জুলাই (শনিবার) নারায়ণগঞ্জ শহরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল সফল করায় মহানগর বিএনপির সকল নেতা-কর্মীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।

‎প্রবাসে অবস্থানকালেই তার আহ্বানে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন বিএনপি নেতা-কর্মীরা। অল্প সময়ের ব্যবধানে মহানগর বিএনপির হাজারো নেতাকর্মী শহরের রাজপথে সমবেত হন। মিছিলটি বরফকল মোড় থেকে শুরু হয়ে ডিআইটি হয়ে ২নং রেলগেইট চত্বরে গিয়ে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভকারীরা তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

‎মিছিল প্রসঙ্গে মাসুদুজ্জামান মাসুদ বলেন, "আমার ডাকে অল্প সময়েই নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেভাবে রাজপথে জড়ো হয়েছেন, তা প্রমাণ করে জাতীয়তাবাদী শক্তি আজও সংগঠিত, দৃঢ় ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। ভবিষ্যতেও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের এই লড়াই চলবে।"

‎তিনি আরও বলেন, "আমি ব্যক্তিগতভাবে নারায়ণগঞ্জের সকল বিএনপি নেতা-কর্মী, ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এবং মিছিলে অংশ নেওয়া সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।"

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. মশা নিধনে কেরোসিন ও ময়লা বাণিজ্যের অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান সদ্য. স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. মশা নিধনে কেরোসিন ও ময়লা বাণিজ্যের অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান সদ্য. স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা