বৃষ্টির অজুহাতে চড়া সবজির বাজার, বাড়ছে চাল–মুরগির দাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
টানা বৃষ্টির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। পাশাপাশি এক সপ্তাহের ব্যবধানে চাল ও ব্রয়লার মুরগির দামও ঊর্ধ্বমুখী হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর খিলক্ষেত, কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগের নতুনবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। হঠাৎ করে সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

ব্যবসায়ীদের ভাষ্য, বৈরী আবহাওয়ার কারণে ঢাকার বাইরে থেকে সবজিবাহী ট্রাক সময়মতো পৌঁছাতে পারছে না। চাহিদার তুলনায় সরবরাহও কম। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় সবজির খেত নষ্ট হওয়ায় বাজারে পণ্যের সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম বাড়াচ্ছেন বলেও অভিযোগ করেছেন ভোক্তারা।

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের প্রতিবেদনেও চাল, ব্রয়লার মুরগি, বেগুন ও কাঁচামরিচসহ কয়েকটি পণ্যের দাম বাড়ার তথ্য উঠে এসেছে।

রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি বেগুন ৯০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, পটল ও ঢ্যাঁড়শ ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, শশা ১২০ থেকে ১৩০ টাকা এবং মূলা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এসব সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা কম ছিল। এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। এক সপ্তাহ আগে প্রতি কেজি ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁপের দাম তুলনামূলক কম রয়েছে। প্রতি কেজি পেঁপে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

কাওরান বাজারের সবজি বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে রাজধানীতে সবজির সরবরাহ কমে গেছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সবজির খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। এ কারণেই সবজি ও কাঁচামরিচের দাম বেড়েছে।

খিলক্ষেত বাজারে কেনাকাটা করতে আসা জগন্নাথ বলেন, “ব্যবসায়ীরা বলছেন- বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে, কিন্তু তাই বলে এতো বেশি। আসলে অনেকেই সুযোগ বুঝে দাম বেশি বাড়িয়েছে।”

দেশি রসুনের দামও বেড়েছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি ৯০ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৫ টাকা কমে এখন তা ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। সরু চাল (নাজির/মিনিকেট)-এর সর্বনিম্ন দাম ৭০ টাকা থেকে বেড়ে ৭২ টাকায় উঠেছে। বর্তমানে প্রতি কেজি ৭২ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চাল (স্বর্ণা/চায়না ইরি)-এর সর্বনিম্ন দাম ৪৮ টাকা থেকে বেড়ে ৫০ টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে এ চাল প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাঝারি মানের পাইজাম/লতা চালের দামে কোনো পরিবর্তন হয়নি। এ চাল প্রতি কেজি ৫৫ থেকে ৬৮ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির দামও বেড়েছে। স্বল্প আয়ের মানুষের অন্যতম প্রোটিনের উৎস এই মুরগির দাম কেজিপ্রতি ১০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে সোনালি মুরগি প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টির কারণে খামার থেকে স্বাভাবিকভাবে মুরগি সরবরাহ করা সম্ভব না হওয়ায় দাম বেড়েছে। তবে মুরগির দাম বাড়লেও ডিমের দাম কিছুটা কমেছে। ফার্মের বাদামি রঙের ডিমের প্রতি হালিতে ৫ টাকা কমে বর্তমানে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ