ক্যাম্পাস

নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং, জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং, জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষায় গালিগালাজ, সাইবার বুলিং ও হুমকিসূচক বক্তব্য দেওয়ার অভিযোগে গোলাম রব্বানী নামে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জাবি শিক্ষার্থী সামিয়া তাসনীম স্বাতীর প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত: “স্মৃতিতে বৃহস্পতি”

জাবি শিক্ষার্থী সামিয়া তাসনীম স্বাতীর প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত: “স্মৃতিতে বৃহস্পতি”

প্রথম গল্পে একজন তরুণীর রহস্যময় প্রতিশোধের কাহিনী উঠে এসেছে, যেখানে তার মানসিক দৃঢ়তা, ধৈর্য এবং সূক্ষ্ম পরিকল্পনা ধাপে ধাপে গল্প এগিয়ে নিয়ে যায়। গল্পটি মানবমনের অন্ধকার দিকগুলো প্রকাশ করে, পাঠককে প্রশ্ন করতে বাধ্য করে—প্রতিশোধের শেষ কি শুধু সমাপ্তি, নাকি এর গভীর কোনো অর্থ আছে? দ্বিতীয় গল্পটি সময়ের নির্মমতা ও ভাগ্যের পরিহাসকে কেন্দ্র করে নির্মিত। দীর্ঘ অনুপস্থিতির পর জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত পরিবর্তন, অপেক্ষার ক্লান্তি এবং হারানোর বেদনা গল্পটিকে করে তুলেছে মানবিক ও আবেগঘন। বিশেষ করে বিবাহবার্ষিকীর রাতে স্বামীর জন্য সাজানো এক নারীর দীর্ঘ অপেক্ষার দৃশ্য পাঠকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে।

২৫ জুলাই, ২০২৬
বিসিবির প্রতিবন্ধী ক্রিকেট দলে প্রাথমিকভাবে মনোনীত ইবি শিক্ষার্থী আজাহার

বিসিবির প্রতিবন্ধী ক্রিকেট দলে প্রাথমিকভাবে মনোনীত ইবি শিক্ষার্থী আজাহার

ঘোষণায় জানানো হয়, গত ২৭–২৮ জানুয়ারি বিসিবির ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের উদ্যোগে অনুষ্ঠিত ‘BCB Physically Challenged Cricket Talent Hunt 2026’ থেকে প্রাথমিকভাবে মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। এসব খেলোয়াড়দের মধ্য থেকে ট্রায়াল ম্যাচের মাধ্যমে শিগগিরই বাংলাদেশ জাতীয় ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল গঠন করা হবে।

২৫ জুলাই, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অফিস ও একাডেমিক কার্যক্রমের সময় পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অফিস ও একাডেমিক কার্যক্রমের সময় পরিবর্তন

জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করেছে। সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ছাড়া বাকি দিনগুলিতে কার্যালয় ও একাডেমিক কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত হবে।

২৫ জুলাই, ২০২৬
হত্যার আগে আধ ঘণ্টায় ফাঁকা বিভাগ, পরিকল্পিত নাকি কাকতালীয়?

হত্যার আগে আধ ঘণ্টায় ফাঁকা বিভাগ, পরিকল্পিত নাকি কাকতালীয়?

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত’ বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডের আগে অল্প সময়ের ব্যবধানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিভাগ ত্যাগ করেন। এতে ঘটনার পেছনে পরিকল্পনার সন্দেহ আরও জোরালো হয়েছে বলে দাবি তাদের।

২৫ জুলাই, ২০২৬
মাভাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাভাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাস্কর্য প্রত্যয়’ ৭১ -এর পাদদেশ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতি এবং ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও প্রত্যয়’ ৭১ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় জাবির সেই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় জাবির সেই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজবাড়ী সদর হাসপাতালে তার মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্য ও সহপাঠীরা।দুর্ঘটনার সময় একই বাসে রাইয়ানের মা, বড় বোন ও ভাগ্নিও উপস্থিত ছিলেন। এর আগে বুধবার (২৫ মার্চ) তার মায়ের মরদেহ উদ্ধার করা হয় এবং গুরুতর আহত অবস্থায় বড় বোনকে হাসপাতালে ভর্তি করা হয়।দুর্ঘটনার পর থেকে রাইয়ান ও তার ভাগ্নে দীর্ঘ সময় নিখোঁজ ছিলেন। পরবর্তীতে বৃহস্পতিবার তাদের মরদেহ উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, 'মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে জিয়াউর রহমান সহ সকল শহীদদের স্মরণ করছি, যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। এই দিনে আমাদের অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাওয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও দেশগঠনে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।'

২৫ জুলাই, ২০২৬
ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের নতুন কমিটি ঘোষণা

ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের নতুন কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে গঠিত সংগঠন ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’ এর ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আক্তার (হীয়া) এবং জেনারেল সেক্রেটারি হয়েছেন বাংলা বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী আইরিন সুলতানা (আঁখি)।

২৫ জুলাই, ২০২৬
বিধি লঙ্ঘন করে নজরুল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য মনোনয়ন

বিধি লঙ্ঘন করে নজরুল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য মনোনয়ন

দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় মহান জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন দ্বারা ৷ এর বাইরে কোনো কিছু করলে সেটি বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য মনোনয়নের ক্ষেত্রে সেই কাজটিই করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে আইনের ব্যত্যয় ঘটিয়ে একজনকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

২৫ জুলাই, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপাচার্যের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনিট A, B, C, D ও E-তে ৫ম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২ এপ্রিল দুপুর ১২টা থেকে ৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

২৫ জুলাই, ২০২৬
স্বাধীনতা দিবসে ইবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা দিবসে ইবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও জাতির বীর সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে শাখা ছাত্রদল। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সংগঠনটির নেতাকর্মীরা।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি