ক্যাম্পাস
জাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব রায়হান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরি পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মা্হ আলম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাজিব রায়হান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আক্তার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
টিএসসিতে দুই তরুণী লাঞ্ছিত, ঢাবির সেই ৩ শিক্ষার্থী বহিষ্কার
মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুইজন পুরুষ ও দুইজন নারীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবাগত শিক্ষার্থীদের জরুরি দিকনির্দেশনা দিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজুয়ানুল হক
সম্প্রতি দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী, দক্ষতা উন্নয়নমুখী এবং ভবিষ্যৎ-সচেতন হওয়ার আহ্বান জানান। বিস্তৃত এ পরামর্শধর্মী বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয় জীবনকে শুধু ডিগ্রি অর্জনের সময় নয়, বরং নিজেকে গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জাবিতে দিনব্যাপী নানান আয়োজন
এসময় তিনি বলেন, “আমরা ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘টুগেদার ফর হেলথ’ প্রতিপাদ্য সামনে রেখে এই আয়োজন করছি। স্বাস্থ্যকে আমরা আর শুধু ব্যক্তিগত বিষয় হিসেবে দেখতে পারি না; বরং মহামারি, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করতে হবে। এজন্য ‘ইস্টে ইউথ সায়েন্স’ এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বৈজ্ঞানিক তথ্য ও গবেষণার ভিত্তিতেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতার পদত্যাগ
ফেসবুক পোস্টে তিনি জানান, “গত ২৮ মার্চ ২০২৬ তারিখে আমি জাতীয় ছাত্রশক্তি থেকে পদত্যাগ করেছি। এই পথচলায় যারা আমার সহযোদ্ধা ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।” তবে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা গেছে, আবু তৌহিদ মো. সিয়াম পদত্যাগপত্র জমা দিলেও তা এখনো গৃহীত হয়নি। তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সময় দেওয়া হয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জবি প্রেসক্লাবের উপদেষ্টা নজরুল বহিষ্কার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. নজরুল ইসলামের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপ, সংগঠনের নাম ও প্রভাব ব্যবহার করে ফুড কোর্ট পরিচালনা এবং শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে জবি প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির (২০২৫-২৬) সদস্যদের মতামত এবং উপদেষ্টামণ্ডলীর চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে তাকে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে 'নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব'
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে 'নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব' এর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে “ইফতার ও ঈদ উপহার বিতরণ-২০২৬” শীর্ষক কর্মসূচি আয়োজন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল কারার মাদ্রাসায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজানের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য হিসেবে নিয়োগ পেলেন জাবি শিক্ষক , ভিসির অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে এক অভিনন্দন বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ড. সাখাওয়াত হোসেনকে অভিনন্দন জানান।
জাকসুর উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচির উদ্বোধন
জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, "আমরা বিভিন্ন সময়ে ময়লা সমস্যার সমাধানের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে অনেকবার আলোচনা করেছি। কিন্তু বারবারই একটি কথা উঠে আসে যে, জনবল সংকটের কারণে আমরা সঠিকভাবে কাজ করতে পারছি না। মুক্তমঞ্চের মতো গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো হয়, তার পাশেই একটি ময়লার ভাগাড় আছে। আগে বিশ্ববিদ্যালয়ের ময়লার ভাগাড় ছিল একটি, যেটিকে আমরা রাঙ্গামাটি নামে চিনি। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে অসংখ্য জায়গা। আমরা দেখেছি জেনারেটর বাজারের পাশে সেখানেও ময়লার ভাগাড় গড়ে উঠেছে। তাই আমাদের সকলের প্রচেষ্টায় এই সমস্যা থেকে মুক্তি পেতে হবে। আমাদের সবাইকে সচেতন হতে হবে।"
ইবি সায়েন্স ক্লাবের ৫ দিনব্যাপী ‘পাইথন প্রোগ্রামিং বুটক্যাম্প’ সম্পন্ন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আইইউএসসি)-এর উদ্যোগে আয়োজিত ৫ দিনব্যাপী অনলাইন ‘পাইথন প্রোগ্রামিং বুটক্যাম্প (আইইউএসসি এডিশন)’ সম্পন্ন হয়েছে। শনিবার (৭ মার্চ) থেকে গুগল মিট প্ল্যাটফর্মে শুরু হওয়া ই বুটক্যাম্পে দেশের ১৫ টিরও বেশি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ২২০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক (ইন্সট্রাক্টর) হিসেবে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. আবু তালহা।
জাবির আবাসিক হলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম কনিস্ক মাঝি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।
ইবিতে জুলাই বিরোধীদের শাস্তি মওকুফ ও চাকরিতে বহালের সিদ্ধান্ত
জুলাই বিপ্লবে বিরোধী অবস্থান ও ভূমিকা রাখার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তার শাস্তি মওকুফ ও পুনরায় চাকরিতে বহালের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য জানিয়েছেন। তবে কেউ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি।