ক্যাম্পাস
স্বাধীনতা দিবসে বাংলাদেশপন্থী জাতি গঠনের আহ্বান ইবি ছাত্রদল আহ্বায়কের
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে যে স্বপ্ন আমরা দেখেছিলাম তা পূরণ করতে পেরেছি সেটা বলবো না। সাম্য, ঐক্য ও বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এমন একটি জাতি গঠনের জন্য আমরা যুদ্ধ করেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে স্বাধীনতার এত বছর পরেও ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী কতিপয় রাজনৈতিক সংগঠন এবং ব্যক্তি এ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।
ডিজিটাল সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে জবি ও এমআরডিআই এর যৌথ উদ্যোগ
সমঝোতা স্মারকের আওতায় এমআরডিআই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিদ্যমান ডিজিটাল সাংবাদিকতা কোর্স (সেশন: ২০২৪-২৫)-এর অধীনে তথ্য যাচাই (ভুয়া সংবাদ, ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা) বিষয়ক বিষয়বস্তু পর্যালোচনা ও উন্নয়নে সহায়তা প্রদান করবে। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক সরঞ্জাম ও কৌশল অন্তর্ভুক্ত করা হবে।
নোবিপ্রবি ডিবিএ অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির নেতৃত্বে তৌফিক-নুর হোসেন
কমিটির আহ্বায়ক তৌফিকুল হায়দার চৌধুরী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে বিবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। কমিটির সদস্য সচিব নুর হোসেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে বিবিএ, এমবিএ সম্পন্ন করে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।
মা ছাড়া ঈদ চার সন্তানের, বিচারের অপেক্ষায় পরিবার
গত ৪ মার্চ ইফতারের আগ মুহুর্তে নিজ কার্যালয়ে নিজ বিভাগের সাবেক কর্মচারী ফজলু কর্তৃক গলায় ছুরিকাঘাতে হত্যার শিকার হন ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। কিন্তু রুনা রেখে যান তার ফুলের মতো ফুটফুটে চারটি সন্তান। বড় মেয়ের নাম তাইয়েবা। ১১ বছর বয়সী তাইয়েবা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ইমতিয়াজ-রুনা দম্পতির দ্বিতীয় সন্তানের নাম তাবাসসুম। ৯ বছর বয়সী তাবাসসুম দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করছেন। তৃতীয় সন্তান সাজিদ আবরারের বয়স মাত্র আড়াই বছর । এছাড়া তাদের সবচেয়ে ছোট বাচ্চা আয়েশার বয়স দেড় বছরেরও কম।
জবির ৪ অধ্যাপককে ‘ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান
এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক “Implementing and sustaining lean, buyer-supplier role, and COVID-19 pandemic: insights from the garment industry of Bangladesh” শীর্ষক প্রবন্ধের জন্য এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হাছিনা আক্তার “Livelihood vulnerability to urban flood: the case of urban poor households in Dhaka, Bangladesh” শীর্ষক প্রবন্ধের জন্য এ পুরস্কার লাভ করেন।
ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন ১১ এপ্রিল
জানা গেছে, ৭ এপ্রিল তফশিল ঘোষণা এবং খসড়া ভোটার তালিকা প্রস্তুতকরণ, ৮ এপ্রিল ভোটার তালিকা চূড়ান্তকরণ, ৯ এপ্রিল প্রার্থীতা ঘোষণা, ১১ এপ্রিল সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন পরবর্তী একই দিনে ভোট গণনা করা হবে এবং দুপুর ১ টা থেকে ২ টার মধ্যে ফলাফল ঘোষণা ও আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করা হবে।
আনুষ্ঠানিক সভা ছাড়াই জাকসুর ব্যানারে সেমিনার আয়োজন, অভিযোগ ভিপির
স্ট্যাটাসে ভিপি জিতু বলেন, 'জাকসু একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও মতামত থাকা উচিত। কিন্তু সম্প্রতি জাকসুর ব্যানারে একটি সেমিনার সংক্রান্ত ফটোকার্ড প্রকাশ করা হয়েছে, যা উদ্বেগজনক।' তিনি দাবি করেন, এ আয়োজনের বিষয়ে জাকসুর কোনো আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়নি এবং সদস্যদের সঙ্গে ন্যূনতম আলোচনাও করা হয়নি। গেস্ট নির্বাচন, বাজেট নির্ধারণ, সময়সূচি চূড়ান্তকরণ কিংবা আয়োজনের উদ্দেশ্য কোনো বিষয়েই সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের প্রমাণ নেই।
জাবি শিক্ষার্থী শারমিন হত্যার সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক-প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজার নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত এবং খুনির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা একটি মৌন মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
পদত্যাগে বাধ্য হলেন মাভাবিপ্রবি প্রক্টর ড. ইমাম হোসেন
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সম্প্রতি প্রক্টরকে ঘিরে একাধিক অভিযোগ ও বিতর্কের সৃষ্টি হয়, যা ধীরে ধীরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষে রূপ নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কিছু শিক্ষককে পুনর্বাসনের লক্ষ্যে প্রক্টর পরিকল্পিতভাবে ‘সেইফ এক্সিট’ নিশ্চিত করেছেন।
রাজনৈতিক স্বার্থে জাকসু ব্যবহারের অভিযোগ, তিন দাবিতে স্মারকলিপি
স্মারকলিপিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও স্বার্থ রক্ষার সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে জাকসু সবসময় একটি নিরপেক্ষ ও সম্মানজনক অবস্থান বজায় রাখবে এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। তবে সাম্প্রতিক সময়ে জাকসুকে ব্যক্তিগত ও গোষ্ঠীগত রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহারের একাধিক অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ করা হয়।
ইবির নেতৃত্বে সি ইউনিটের মাধ্যমে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা
ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তিপরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তিযুদ্ধ। এই ইউনিটের পরীক্ষার মাধ্যমে দেশের বিপুল সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন পূরণের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) বেলা এগারোটা নাগাদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর নেতৃত্বে এই ইউনিটের ২৫২১৬ পরীক্ষার্থীর পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে ইবি কেন্দ্রে ১৪৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
কুবি দাওয়াহ কমিউনিটির নেতৃত্বে তানভির -ফারহান
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন 'দাওয়াহ কমিউনিটি'- এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈম ফারহান। সোমবার (৬ এপ্রিল ) সদ্য বিদায়ী সভাপতি নাহিদ ইসলাম হুজাইফা ও সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।