মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) ভোর ৬.৩৩ মিনিটে সূর্যোদয়ের সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান নতুন প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া, আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে দুপুর ২টা ৩০ মিনিটে শহীদ মিনারে 'ভিক্টরি হুইল উইথ শিবির' আয়োজন করা হয়।