নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দিনব্যাপী গবেষণা প্রস্তাবনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিভিন্ন অনুষদের গবেষণা প্রস্তাবনা জমাদানকারী শিক্ষকদের অংশগ্রহণে ‘HEAT ATF Sub-Project Proposal Submission’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিভিন্ন অনুষদের গবেষণা প্রস্তাবনা জমাদানকারী শিক্ষকদের অংশগ্রহণে ‘HEAT ATF Sub-Project Proposal Submission’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে থাকায় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা আশা করি, অংশগ্রহণকারী সহকর্মীরা এই কর্মশালার মাধ্যমে বিস্তারিত ও বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞান অর্জন করতে পারবেন। সেই জ্ঞানের আলোকে তারা মানসম্মত গবেষণা প্রস্তাবনা তৈরি করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) জমা দিতে সক্ষম হবেন।”

তিনি আরও বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক ইতোমধ্যে গবেষণা প্রকল্পে সফলতা অর্জন করেছেন। আশা করি, তারা তাদের অভিজ্ঞতা ও জ্ঞান এখানে শেয়ার করবেন। পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে এই কর্মশালা সকল অংশগ্রহণকারীর জন্য উপকারী হবে বলে আমি বিশ্বাস করি।”

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল।

ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

রিসোর্স পারসন হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পপ্রাপ্ত দুই শিক্ষক—হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল আমীন।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন