চোরাইকৃত পামওয়েলসহ বন্দরে ২ চোরাকারবারি আটক
চোরাইকৃত পামওয়েলসহ বন্দরে ২ চোরাকারবারি আটক
A
Admin
বন্দরে ২৮ ড্রাম চোরাইকৃত পামওয়েলসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দলের আরেক সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার তিনগাও ভদ্রসন এলাকার শফিউদ্দিন শেখের ছেলে শাহাদাত হোসেন (৩০) ও একই এলাকার আলতাব হোসেন মিয়ার ছেলে শামীম (৩২)। পলাতক আসামী নাম নাসির বলে জানা গেছে। কিন্তু তার পিতার নাম জানা যায়নি।
চোরাই তেল উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল মোতালেব ভূইয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা রুজু করেন। ধৃতদের উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত ২টায় বন্দর থানার বেজেরগাঁও এলাকায় পলাতক আসামী উদ্দিনের বাড়ীর সামনে পাঁকা রাস্তা সংলগ্ন গোডাউন ও চায়ের দোকানে অভিযান চালিয়ে চোরাই পামওয়েল ড্রাম জব্দসহ উল্লেখিত ২ চোরাকারবারিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার বেজেরগাঁওস্থ জনৈক নাসির উদ্দিনের বাড়ীর সামনে পাঁকা রাস্তা সংলগ্ন গোডাউন ও চায়ের দোকানে সামনে অভিযান চালিয়ে ধৃত
আসামীদের স্বীকারোক্তিমতে ০১ টি লাল, ০১ টি হলুদ ও ২৬ টি নীল রংয়ের ড্রাম রক্ষিত যাহার প্রত্যেকটিতে অনুমান ২০০ (দুইশত) লিটার করিয়া সর্বমোট (২৮০২০০)= ৫.৬০০/- (পাঁচ হাজার ছয়শত) লিটার কোয়ালিটি পামওয়েল, সর্বমোট অনুমান বাজার মূল্য ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা এবং ধৃত আসামী মোঃ শাহাদাত হোসেন (৩০) এর নিকট হইতে চোরাই কোয়ালিটি পামওয়েল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২। ০১ টি নীল রংয়ের Samsung Galaxy A20s মোবাইল ফোন জব্দ করে।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ও পলাতক চোরাকারবারিরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় চোরাইকৃত পামওয়েল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। পলাতক চোরাকারবারি নাসির উদ্দিনকে গ্রেপ্তারের জন্য আমাদের অব্যহত রয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
যুবশক্তির অগ্রযাত্রার প্রত্যয়ে কলাপাড়ায় পালিত জাতীয় যুব দিবস
২ নভেম্বর, ২০২৬
শ্রমিক দল সহসভাপতিকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই
১ নভেম্বর, ২০২৬
শেরপুরে দুই গ্রামের সংঘর্ষে ও ভাঙচুর-লুটপাট, পুলিশ সদস্যসহ আহত ২০
১ নভেম্বর, ২০২৬
সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা
১ নভেম্বর, ২০২৬
খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর, ২০২৬
-
আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল
-
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
-
তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি
-
যুবশক্তির অগ্রযাত্রার প্রত্যয়ে কলাপাড়ায় পালিত জাতীয় যুব দিবস
-
শ্রমিক দল সহসভাপতিকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই
-
ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী
-
শেরপুরে দুই গ্রামের সংঘর্ষে ও ভাঙচুর-লুটপাট, পুলিশ সদস্যসহ আহত ২০
-
লাঠিচার্জের ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন এডিসি
-
জগন্নাথ হল থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
-
শওকত আজিজ রাসেল কারাগারে