চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, অগ্নিকাণ্ডের মুহূর্তে গুদামে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পাঁচতলা ভবনের চারতলায় এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের বিভাগীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানায়, দুপুর দেড়টায় আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির চতুর্থ তলায় কম্বলের গুদাম ও তৃতীয় তলায় জুতার গুদাম ছিল। ভবনটিতে প্রায় দেড়শ কর্মী কাজ করেন। আগুন লাগার সময় চতুর্থ তলায় কেউ ছিলেন না বলে জানিয়েছেন ভবনের অন্যান্য তলার কর্মীরা।

ভবনের দ্বিতীয় তলায় কর্মরত কয়েকজন কর্মচারী বলেন, ‘আমরা ধোঁয়া দেখে বুঝতে পারি যে আগুন লেগেছে। আমাদের কারখানা দ্বিতীয় তলায়। সেখানে প্রায় ৬০ জন কর্মচারী কাজ করেন। তবে সবাই বেরিয়ে এসেছে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি