‘বাঞ্ছারামপুরে ধানের শীষ ছাড়া কোনো প্রতীক চলবে না’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন করার জন্য এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মাওলা গঞ্জ বাজার মাঠে বুধবার আয়োজিত এই সমাবেশে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বক্তারা সমাবেশে জানান, বাঞ্ছারামপুরে ধানের শীষ ছাড়া কোনো প্রতীক চলবে না। তারা বলেন, ধানের শীষের জন্য বহু নেতাকর্মী রক্ত দিয়েছে এবং শহীদ হয়েছেন; সেই রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে না। কোনো অন্য প্রতীক এখানে প্রবেশ করতে পারবে না।

প্রধান অতিথি এম এ খালেক পিএসসি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ধানের শীষ ছাড়া কোনো প্রতীক হবে না। প্রথমদিন থেকেই তারা ধানের শীষের পাশে থেকে কাজ করেছেন এবং ভবিষ্যতেও এই প্রতীক ধরে রাখবেন।

সভাপতি মেহেদী হাসান পলাশ বলেন, সকল প্রার্থী ধানের শীষের জন্য ঐক্যবদ্ধ। বাঞ্ছারামপুরে ধানের শীষের জন্য অনেক লাঞ্চিত হওয়ার পরও এই প্রতীক ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশেষ অতিথি রফিক সিকদার বলেন, বাঞ্ছারামপুরের মাটি ধানের শীষের জন্যই থাকবে এবং অন্য কাউকে এখানে অনুমোদন দেওয়া হবে না। এ্যাডভোকেট মোঃ জিয়া উদ্দিন জিয়া জানান, জোট হয়ে ধানের শীষের লক্ষ্য পূরণে কাজ করা হবে এবং প্রার্থী ছাড়া অন্য কাউকে সমর্থন দেওয়া হবে না।

উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সাবেক এমপি এম এ খালেক পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রফিক সিকদার ও এ্যাডভোকেট মোঃ জিয়া উদ্দিন জিয়া।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ